মৃত্যু থেকে মুক্তির জন্য ধন্যবাদ
1. প্রভু যখন আমার প্রার্থনা শোনেন, তখন আমার ভালো লাগে
2. আমি যখন সাহায্যের জন্য ডাকি তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে
3. আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম! আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল
4. তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম
5. প্রভু মঙ্গলময় এবং করুণাময়
6. প্রভু অসহায় মানুষের যত্ন নেন
7. হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস! প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন
8. হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন
9. জীবিতদের রাজ্য়ে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব
10. যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি” তখনও আমি বিশ্বাস করে চলেছি
11. হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম, তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী
12. আমি প্রভুকে কি আর দিতে পারি? আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!
13. তিনি আমায় রক্ষা করেছেন, তাই আমি তাঁকে পেয নৈবেদ্য উত্সর্গ করবো
14. যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো
15. প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ
16. আমি আপনার দাস, আমি আপনারই এক দাসীর সন্তান
17. আমি আপনাকে ধন্যবাদ উত্সর্গ করবো
18. যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো
19. আমি জেরুশালেমের মন্দিরে যাবো