বিদেশী ভূমিতে সিয়োনের জন্য আকুল
1. বাবিলের নদীগুলির তীরে আমরা বসেছিলাম এবং যখন সিয়োনের কথা মনে পড়েছিল, তখন আমরা কেঁদেছিলাম
2. আমরা আমাদের বীণাগুলি নিকটবর্তী বাইশী গাছে ঝুলিয়ে রেখেছিলাম
3. বাবিলের লোকরা যারা আমাদের অধিকার করেছিল, তারা আমাদের গান গাইতে বলেছিলো
4. কিন্তু বিদেশ বিভুঁইতে আমরা প্রভুর গান গাইতে পারি না!
5. জেরুশালেম, কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে য়েন আমি বাজনা বাজাতে ভুলে যাই
6. জেরুশালেম কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে য়েন আবার আমি গান না গাই
7. আমি প্রতিজ্ঞা করছি য়ে, জেরুশালেম সর্বদাই আমার শ্রেষ্ঠতম আনন্দ হবে
8. বাবিল তুমি ধ্বংস হয়ে যাবে! সেই লোকই ধন্য য়ে তোমার প্রাপ্য শাস্তি তোমাকে দেয়
9. সেই লোক ধন্য য়ে তোমাদের শিশুদের আঁকড়ে ধরে আর তাদের পাথরে পিষে ফেলে