প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। প্রভুর দাস ডেভিডের একটি গীতসংহিতা৷
মানুষের দুষ্টতা এবং ঈশ্বরের পরিপূর্ণতা
1. একজন খারাপ লোক নিজের উপরেই খুব খারাপ আচরণ করে, যখন সে বলে, “আমি ঈশ্বরকে ভয় বা শ্রদ্ধা করবো না
2. সেই লোক নিজের প্রতিই মিথ্যাচার করে
3. তার কথামাত্রই অকাজের মিথ্যা কথা
4. রাতের বেলায় সে অকাজের পরিকল্পনা করে সকালে উঠে সে কোনও ভাল কাজই করে না
5. হে প্রভু, আপনার প্রকৃত প্রেম আকাশ ছুঁযে যায়, আর আপনার আনুগত্য স্বর্গে পৌঁছায
6. হে প্রভু আপনার ধার্মিকতা উচ্চতম পর্বতের চেয়েও উঁচু
7. আপনার বিশ্বস্ত প্রেমের চেয়ে মূল্যবান আর কিছুই নেই
8. হে প্রভু, আপনার মন্দিরের ভাল জিনিস থেকে তারা নতুন শক্তি পায়
9. প্রভু আপনার থেকেই জীবনের ঝর্ণা ধারা প্রবাহিত হয়! আপনার আলো আমাদের আলো দেখতে সাহায্য করে
10. প্রভু, যারা সত্যি সত্যিই আপনাকে চেনে, তাদের প্রতি আপনার ভালোবাসা অব্যাহত রাখুন
11. প্রভু অহঙ্কারী লোকদের হাতে আমাকে ধরা পড়তে দেবেন না
12. ওদের কবরের ফলকে লিখে দিন, “এখানে দুষ্ট লোকদের দেহ পড়ে রয়েছে