একটি গান. ডেভিডের একটি গীত।
শত্রুদের উপর ঈশ্বরের বিজয়ের নিশ্চয়তা
1. ঈশ্বর, আমি প্রস্তুত, আমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আপনার প্রশংসা গান করার জন্য আমি প্রস্তুত
2. হে বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য, সূর্য়কে জাগিয়ে দাও!
3. হে প্রভু, বিভিন্ন জাতির মধ্যে আমরা আপনার প্রশংসা করবো
4. হে প্রভু, আপনার প্রেম আকাশের চেয়ে উঁচু
5. হে ঈশ্বর, স্বর্গের ওপের উঠুন! সারা বিশ্বকে আপনার মহিমা দেখতে দিন
6. হে ঈশ্বর, আপনার মিত্রদের রক্ষার জন্য এটা করুন
7. ঈশ্বর তাঁর মন্দিরে বলেছেন, “আমি যুদ্ধে জয়ী হবো এবং জয় করে সুখী হবো! আমার লোকজনদের মধ্যে আমি এই ভূখণ্ড ভাগ করে দেবো
8. গিলিয়দ ও মনঃশিও আমার থাকবে
9. মোযাব আমার পা ধোযার পাত্র হবে
10. কে আমাকে শত্রুর দূর্গে নেতৃত্ব দেবে? কে আমাকে ইদোমের বিরুদ্ধে লড়াই করতে নেতৃত্ব দেবে?
11. ঈশ্বর একমাত্র আপনিই আমাদের সাহায্য করতে পারেন
12. ঈশ্বর আমাদের শত্রুদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন! লোকেরা আমাদের সাহায্য করতে পারবে না!
13. একমাত্র ঈশ্বরই আমাদের শক্তিশালী করে তুলতে পারেন