প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। ডেভিডের একটি গীত।
প্রভু প্রতিকূলতার মধ্যে একটি দুর্গ
1. প্রভু, আমি আপনার ওপর নির্ভর করি
2. হে ঈশ্বর, আমার কথা শুনুন
3. ঈশ্বর, আপনিই আমার শিলা; তাই, আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন
4. আমার শত্রুরা আমার সামনে এক ফাঁদ পেতে রেখেছে
5. প্রভু, আপনিই সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি
6. যারা মূর্ত্তিসমূহের পূজা করে, তাদের আমি ঘৃণা করি
7. হে ঈশ্বর, আপনার করুণায আমি খুব খুশী
8. আপনি আমাকে আমার শত্রুদের হস্তগত করবেন না
9. প্রভু, আমার অসংখ্য সমস্যা আছে
10. আমার জীবন দুঃখে শেষ হতে চলেছে
11. শত্রুরা আমায় ঘৃণা করছে
12. হারিযে যাওয়া যন্ত্রপাতির মত লোকরা আমাকে ভুলে গেছে
13. লোকরা আমার সম্পর্কে য়ে সব ভয়ঙ্কর কথা বলে, তা আমি শুনি
14. হে প্রভু, আমি আপনাতে আস্থা রাখি
15. আমার জীবন আপনার হাতে রয়েছে
16. দয়া করে আপনার দাসকে অভ্য়র্থনা করুন এবং গ্রহণ করুন
17. প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছি, তাই আমি হতাশ হবো না, মন্দ লোকেরা হতাশ হবে
18. ঐসব মন্দ লোক নিজেদের সম্পর্কে বড়াই করে এবং সত্ লোকেদের সম্পর্কে মিথ্যা কথা বলে
19. হে ঈশ্বর, আপনার অনুগামীদের জন্য আপনি অনেক ভালো জিনিষ বাঁচিয়ে রেখেছেন
20. সত্ লোকদের আঘাত করার জন্য মন্দ লোকরা একসঙ্গে জড় হয়
21. প্রভু ধন্য! সারা শহর যখন শত্রুদের দ্বারা বেষ্টিত, তখন তিনি আমার প্রতি, তাঁর আশ্চর্য়্য় করুণা দেখিয়েছেন
22. আমি ভীত হয়ে বলেছিলাম, “আমি এমন এক জায়গায় রয়েছি সেখানে ঈশ্বরও আমাকে দেখতে পাবেন না
23. হে ঈশ্বরের অনুগামীরা, তোমরা অবশ্যই প্রভুকে ভালোবেসো! যারা প্রভুর প্রতি নিষ্ঠাবান, প্রভু তাদের রক্ষা করেন
24. তোমরা যারা প্রভুর সাহায্যের জন্য প্রতীক্ষা করছো, তারা সাহসী হও, শক্তিশালী হও!