ডেভিডের একটি ধ্যান, যা তিনি বেঞ্জামাইট কুশের কথার বিষয়ে প্রভুর উদ্দেশ্যে গেয়েছিলেন।
শত্রুদের থেকে মুক্তির জন্য প্রার্থনা এবং প্রশংসা

1. প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার ওপর নির্ভর করি

2. যদি আপনি আমায় সাহায্য না করেন, আমি সিংহের হাতে ধরা পড়া পশুর মত অসহায় হয়ে পড়ব

3. প্রভু আমার ঈশ্বর, আমি কোন অন্যায় করি নি

4. প্রভু আমার ঈশ্বর, যদি আমার বাক্য কোন মন্দ কাজ করে থাকে এবং যদি আমি আমার বন্ধুর প্রতি কোন অন্যায় কাজ করে থাকি

5. এবং যদি কোন কারণ ছাড়াই শত্রুর কাছ থেকে কোন জিনিস নিয়ে থাকি বা আক্রমণ করে থাকি তাহলে আমার শত্রুরা য়েন আমাকে

6. খুঁজে ধরে ফেলে এবং আমাকে হত্যা করে আমার জীবন ধূলোয় মিশিয়ে দেয় এবং আমার আত্মাকে পাতালে পাঠিয়ে দেয়

7. প্রভু, লোকদের বিচার করুন

8. এবং লোকদের বিচার করুন

9. মন্দ লোকদের শাস্তি দিন, সত্‌ লোকদের সাহায্য করুন

10. যাদের হৃদয় সত্‌ তাদের ঈশ্বর সাহায্য করেন

11. ঈশ্বর একজন সুবিচারক

12. ঈশ্বর তাঁর আক্রমণ থামাবেন না

13. তিনি মারণাস্ত্র তৈরী করে রেখেছেন এবং তাঁর তীরগুলো ধারালো করেছেন

14. কিছু লোক সর্বদাই মন্দ ফন্দি আঁটে

15. তারা অন্য লোকদের ফাঁদে ফেলতে চায় এবং আঘাত করতে চায়

16. যা শাস্তি ওদের প্রাপ্য ওরা সেই শাস্তিই পাবে

17. আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি ভালো

Bibles

Books

Chapters