গঠিত: কাজ অনুতাপ করা উচিত

1. তখন শূহীর বিল্দদ উত্তর দিলেন,

2. “আর কতক্ষণ তুমি ঐ ভাবে কথা বলবে? তোমার কথা ঝোড়ো বাতাসের মতই বয়ে চলেছে

3. ঈশ্বর সর্বদাই সত্‌ পথে থাকেন

4. যদি তোমার সন্তানরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকে, তাহলে ঈশ্বর তাদের পাপের জন্য শাস্তি দিয়েছেন

5. কিন্তু এখন ইয়োব, তুমি যদি ঈশ্বরের এবং সর্বশক্তিমানের কাছে ক্ষমা প্রার্থনা কর,

6. যদি তুমি সত্‌ ও শুচি থাকো, তিনি শীঘ্রই এসে তোমাকে সাহায্য করবেন

7. তোমার য়ে বিপুল উন্নতি হবে, তার কাছে, আগে তোমার যা ছিল, তা সামান্য মনে হবে

8. “বয়স্ক লোকদের জিজ্ঞাসা করে দেখ

9. মনে হচ্ছে য়েন আমরা গতকাল জন্মেছি

10. হয়তো বয়স্ক লোকরা তোমায় শিক্ষা দিতে পারেন

11. বিল্দদ বললেন, “শুকনো জমিতে কি ভূর্জগাছ বড় হতে পারে?” জল ছাড়া কি এরস গাছ বাড়তে পারে?

12. না, যদি জল শুকিয়ে যায়, তাহলে তারাও শুকিয়ে যাবে

13. যারা ঈশ্বরকে ভুলে যায় তারাও ঐ নল-খাগড়ার মতোই

14. ওই লোকের নির্ভর করার কোন জায়গা নেই

15. যদি কোন লোক মাকড়সার জালের ওপর নির্ভর করে তাহলে তা ভেঙে যায়

16. সেই লোকটি সূর্য়ালোকের মধ্যে একটি ভেজা গাছের মত

17. পাথরের চাঁইযের মধ্যে সে তার শিকড় ছড়িয়ে রাখে, পাথরের মধ্যেই সে তার শিকড় গজায

18. কিন্তু যদি গাছটি তার জায়গা থেকে সরে যায়, গাছটি মরে যাবে এবং কেউ জানবে না য়ে গাছটি কোন দিন ঐখানে ছিলো

19. কিন্তু গাছটি যতদিন বেঁচে ছিল তত দিন জীবন উপভোগ করছিল এবং অন্যান্য গাছগুলো এর জায়গায় জন্মাবে

20. ভালো লোকদের ঈশ্বর কখনই পরিত্যাগ করেন না

21. ঈশ্বর তোমার মুখ হাসিতে ভরিয়ে দেবেন এবং তোমার ঠোঁট আনন্দ ধ্বনিতে পূর্ণ করবেন

22. কিন্তু তোমার শএুদের মুখ লজ্জায় আচ্ছন্ন হয়ে যাবে

Bibles

Books

Chapters