চাকরি ঈশ্বরের ন্যায্য বিচার ঘোষণা করে
1. তখন ইয়োব উত্তর দিলেন:
2. “আমি আজ পর্য়ন্ত অভিয়োগ করে যাচ্ছি
3. আমার ইচ্ছা হয়, ঈশ্বরকে কোথায় খুঁজে পাওয়া যায় তা যদি জানতাম, তাহলে আমি সেই জায়গায় য়েতাম
4. আমি আমার কাহিনী ঈশ্বরের কাছে বলতাম, আমি য়ে নির্দোষ এট প্রমাণ করার জন্য আমার মুখ যুক্তিতে পরিপূর্ণ হয়ে থাকত
5. কেমন করে ঈশ্বর আমার প্রশ্নর জবাব দেবেন সেটাই আমি জানতে চাই
6. ঈশ্বর কি আমার বিরুদ্ধে তাঁর শক্তিকে ব্যবহার করবেন? না, তিনি আমার কথা শুনবেন!
7. সেখানে একটি ন্যায়পরাযণ লোক ঈশ্বরের সঙ্গে তর্ক করতে পারে
8. “কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে ঈশ্বর নেই
9. যখন ঈশ্বর উত্তরে কর্মরত থাকেন আমি তাঁকে দেখি না
10. কিন্তু ঈশ্বর জানেন আমি কেমন লোক
11. আমি সর্বদাই ঈশ্বরের চাওযা পথে জীবনধারণ করেছি
12. আমি সর্বদাই ঈশ্বরের নির্দেশ মেনে এসেছি
13. “কিন্তু ঈশ্বর কখনও পরিবর্তিত হন না
14. আমার প্রতি ঈশ্বরের যা পরিকল্পনা আছে তিনি তাই করবেন
15. সেই কারণেই আমি ঈশ্বরের দ্বারা আতঙ্কিত
16. ঈশ্বর আমার হৃদয়কে দুর্বল করে দেন এবং আমি সাহস হারিয়ে ফেলি
17. য়ে মন্দ ঘটনাগুলো আমার ক্ষেত্রে ঘটেছে তা আমার মুখে কালো মেঘের মত ছেযে আছে