চাকরির সম্পদ এখন দারিদ্র্য
1. কিন্তু এখন, যারা আমার চেয়েও বয়সে ছোট তারা আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করে
2. ঐসব যুবকের পিতারা এতোই দুর্বল য়ে ওরা আমার সাহায্যে আসবে না
3. তারা মৃত মানুষের মতো অনাহারে শুকিয়ে রযেছে
4. তারা মরুভূমির নোনা মাটির গাছ উপড়ে নেয়
5. তারা তাদের দল থেকে বিতাড়িত হয়েছে
6. তারা নদীর শুকনো উপত্যকায, পাহাড়ের গুহায অথবা মাটির গর্তে বাস করতে বাধ্য হয়
7. তারা মরুভূমির ঝোপঝাড়ে গাধার মত ডাক ছাড়ে এবং কাঁটাঝোপের নীচে গাদাগাদি করে জমা হয়
8. তারা নামহীন একদল অপদার্থ লোক যারা নিজেদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে!
9. “এখন ঐসব লোকদের পুত্ররা আমায় নিয়ে গান বেঁধে আমায় উপহাস করে
10. এখন ঐ যুবকরা আমায় ঘৃণা করে
11. ঈশ্বর আমার ধনুক থেকে গুণ (ছিলা) কেড়ে নিয়ে আমায় দুর্বল করে দিয়েছেন
12. তারা আমার ডানদিক থেকে আক্রমণ করে
13. তারা আমার রাস্তা ছিন্ন-ভিন্ন করে দিয়েছে
14. তারা একটা সৈন্যদলের মত যারা দেওয়াল ভেঙে একটা বড় গর্ত করেছে এবং পাথর কুচির ওপর দিয়ে গড়িযে গড়িযে আমার ঘাড়ে পড়েছে
15. সন্ত্রাস আমাকে গ্রাস করেছে
16. “আমার জীবন প্রায় শেষ হয়ে এসেছে এবং আমি খুব শীঘ্রই মারা যাবো
17. রাতে আমার হাড়ে ব্যথা করে
18. ঈশ্বর আমার বস্ত্র কেড়ে নিয়েছেন, এবং আমার বস্ত্র মুচড়ে বিকৃত আকার করে দিয়েছেন
19. ঈশ্বর আমায় কাদায় ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং আমি ধূলা ও ছাই এর মত হয়ে গিয়েছি
20. ঈশ্বর, আপনার সাহায্যের জন্য আমি আপনার কাছে কাঁদি কিন্তু আপনি শোনেন না
21. “ঈশ্বর, আপনি আমার প্রতি নীচ ব্যবহার করেছেন
22. ঈশ্বর, আপনি শক্তিশালী বাতাসকে আমাকে উড়িয়ে নিয়ে য়েতে দিয়েছেন
23. আমি জানি আপনি আমায় মৃত্যুর দিকে নিয়ে যাবেন
24. কিন্তু, য়ে ইতিমধ্যেই বিধ্বস্ত ও সাহায্যের জন্য কাতর আর্জি জানাচ্ছে, তাকে নিশ্চয়ই কোন লোক আঘাত করবে না
25. ঈশ্বর, আপনি জানেন য়ে, য়ে লোকরা সংকটে পড়েছিলো আমি তাদের জন্য কেঁদেছিলাম
26. কিন্তু যখন আমি ভালো জিনিস চাইলাম, তখন বিনিময়ে খারাপ জিনিস পেলাম
27. আমি ভেতরে ভেতরে ছিন্নভিন্ন হয়ে গিয়েছি
28. আমি সব সময়ই দুঃখী এবং বিমর্ষ
29. মরুভূমির বুনো কুকুর এবং উটপাখীর মত আমি বরাবরই নিঃসঙ্গ
30. আমার চামড়া পুড়ে খোসা হয়ে উঠে যাচ্ছে
31. আমার বীণা দুঃখের গান গাইতে শুরু করেছে