ইলিহু চাকরির বিরোধী

1. “ইয়োব, এখন আমার কথা শুনুন

2. আমি বলবার জন্য প্রস্তুত

3. আমার অন্তর সত্‌ তাই আমি সত্‌ বাক্যই বলবো

4. ঈশ্বরের আত্মা আমায় সৃষ্টি করেছে

5. ইয়োব, আমার কথা শুনুন এবং যদি পারেন আমার প্রশ্নর উত্তর দিন

6. ঈশ্বরের সামনে আপনি এবং আমি উভয়েই সমান

7. ইয়োব, আমাকে ভয় পাবেন না

8. “কিন্তু ইয়োব, আমি শুনেছি, আপনি কি বলেছেন,

9. আপনি বলেছেন: ‘আমি শুচিশুদ্ধ

10. আমি কোন ভুল করি নি, কিন্তু ঈশ্বর আমার বিরুদ্ধে

11. ঈশ্বর আমার পায়ে শিকল পরিযেছেন

12. “কিন্তু ইয়োব, এ ক্ষেত্রে আপনি ভুল করেছেন

13. আপনি ঈশ্বরের বিরুদ্ধে কেন অভিয়োগ আনেন? কেন আপনি দাবী করেন, “ঈশ্বর কোন লোকের অভিয়োগের উত্তর দেন না? আপনি ভেবেছেন ঈশ্বর সব কিছুই আপনার কাছে ব্যাখ্যা করে দেবেন?

14. হতে পারে ঈশ্বর যা করেন তিনি তার ব্যাখ্যা দেন

15. রাত্রে যখন লোকরা গভীর ঘুমে আচ্ছন্ন ঈশ্বর হয়তো তখন স্বপ্নে কথা বলেন

16. তখন তারা ভীষণ ভয় পায়

17. ভুল কাজ করার থেকে বিরত হতে ঈশ্বর তাদের সতর্ক করে দেন এবং তাদের অহঙ্কারী হওয়া থেকে বিরত রাখেন

18. মৃত্যুলোক থেকে উদ্ধার করবার জন্য ঈশ্বর মানুষকে সতর্ক করে দেন

19. ঈশ্বর হয়ত এক জন ব্যক্তিকে যন্ত্রণা দিয়ে শুধরে দেন, তাদের হাড়েও এমাগত ব্যথা হতে পারে

20. তখন সে লোকটি খেতে পারে না, সেই লোকটির এত যন্ত্রণা থাকে য়ে সে সব চেয়ে ভালো খাবারকেও ঘৃণা করে

21. ঐ লোকটির গায়ের মাংস আর দেখা যায় না

22. ঐ লোকটি “গহবর” এর কাছাকাছি পৌঁছে যায়

23. ঈশ্বরের হাজার হাজার দেবদূত আছে

24. হয়তো ঐ দূত ঐ লোকটির প্রতি সদয হয়ে ঈশ্বরকে বলবে: ‘এই লোকটাকে গহবর থেকে উদ্ধার করে দিন! আমি ওর জীবনের জন্য একটি মুক্তিপন পেয়েছি

25. তখন ঐ লোকটির দেহ আবার তারুণ্যে ভরে উঠবে

26. ঐ লোকটি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং ঈশ্বর ওর প্রার্থনার উত্তর দেবেন

27. ঐ ব্যক্তিটি লোকদের কাছে তার দোষ স্বীকার করবে

28. আমার আত্মাকে ঈশ্বর পাতালের মধ্যে পতন থেকে রক্ষা করেছেন

29. “ঐ লোকটার জন্য ঈশ্বর বার বার এই সব করেছেন

30. কেন? ঐ লোকটিকে গহবর থেকে উদ্ধার করবার জন্য, যাতে ঐ লোকটি আবার তার জীবনকে উপভোগ করতে পারে

31. “ইয়োব, আমার দিকে মনোয়োগ দিন

32. কিন্তু ইয়োব, আপনি যদি আমার সঙ্গে একমত না হন তাহলে আপনি কথা বলে যান

33. কিন্তু ইয়োব, যদি আপনার কিছু বলবার না থাকে, তাহলে আমার কথা শুনুন

Bibles

Books

Chapters