ইলিহু ঈশ্বরের ধার্মিকতা ঘোষণা করেন

1. ইলীহূ বলে চলল

2. “আরো কিছুক্ষণ ধৈর্য়্য় ধরুন এবং আমি আপনাকে শিক্ষা দেব

3. আমার জ্ঞান আমি সবার সঙ্গে ভাগ করে নেবো

4. ইয়োব, আমি সত্যি কথা বলছি

5. “ঈশ্বর প্রচণ্ড শক্তিমান, কিন্তু তিনি মানুষকে ঘৃণা করেন না

6. ঈশ্বর মন্দ লোকদের বাঁচতে দেবেন না

7. যারা সত্‌পথে জীবনযাপন করে ঈশ্বর তাদের ওপর নজর রাখেন

8. তাই যদি মানুষকে শাস্তি দেওয়া হয়ে থাকে এবং যদি তাদের শিকল ও দড়ি দিয়ে বাঁধা হয়ে থাকে, তাহলে তারা নিশ্চয় কিছু ভুল কাজ করেছে

9. তারা কি করেছিলো তা ঈশ্বর ওদের বলবেন

10. ঈশ্বর ওই লোকগুলিকে তাঁর সতর্কবাণী শুনতে বাধ্য করবেন

11. যদি তারা ঈশ্বরের কথা শোনে এবং তাঁকে মান্য করে, তাহলে তারা তাদের জীবনের বাকী দিনগুলো সুখে ও সমৃদ্ধিতে যাপন করবে

12. কিন্তু এই লোকগুলো যদি ঈশ্বরকে মানতে অস্বীকার করে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে

13. য়ে লোকরা ঈশ্বরের তোযাক্কা করে না তারা সর্বদাই তিক্ত স্বভাবের হয়

14. ঐ লোকগুলো পুরুষ দেহ-জীবীর মত অল্প বয়সেই মারা যাবে

15. কিন্তু বিনীত লোকদের ঈশ্বর সংকট থেকে উদ্ধার করবেন

16. “ইয়োব, ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান

17. কিন্তু ইয়োব, আপনি দোষী সাব্যস্ত হয়েছিলেন

18. ইয়োব, সম্পদের দ্বারা আপনি নির্বোধ হয়ে যাবেন না

19. আপনার অর্থ এখন আপনাকে সাহায্য করতে পারবে না

20. রাত্রির আগমনের প্রত্যাশা করবেন না

21. ইয়োব, আপনি প্রচুর কষ্টভোগ করেছেন

22. “দেখুন, ঈশ্বরের শক্তি তাঁকে মহান করেছে

23. কি করতে হবে তা কোন লোকই ঈশ্বরকে বলতে পারে না

ইলিহু ঈশ্বরের মহিমা ঘোষণা করেন

24. “ঈশ্বর যা করেছেন তার জন্য তাঁকে প্রশংসা করার কথা মনে রাখবেন

25. ঈশ্বর কি করেছেন তা প্রত্যেকেই দেখতে পায়

26. হ্যাঁ, আমাদের কল্পনার চেয়েও ঈশ্বর মহান

27. “ঈশ্বর পৃথিবী থেকে জল নিয়ে তাকে বৃষ্টিতে পরিণত করেন

28. তাই মেঘ জল দেয় এবং বহু লোকের ওপর বৃষ্টি পড়ে

29. কেমন করে ঈশ্বর মেঘকে ছড়িয়ে দেন, কেমন করে আকাশে বজ্র খেলে যায় তা কেউই জানে না, বুঝতে পারে না

30. দেখুন, ঈশ্বর তাঁর বিদ্যুত্‌কে আকাশে পাঠিয়েছেন এবং সমুদ্রের গভীরতম অংশকে আবৃত করে দিয়েছেন

31. জাতিগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তাদের প্রচুর খাবার দেওয়ার জন্য ঈশ্বর ওগুলিকে ব্যবহার করেন

32. ঈশ্বর তাঁর হাতে বিদ্যুত্‌কে ধরে থাকেন এবং যেখানে তিনি চান, সেখানেই বিদ্যুত্‌কে আছড়ে ফেলেন

33. বজ্রপাত মানুষকে সতর্ক করে দেয় য়ে ঝড় আসছে

Bibles

Books

Chapters