চাকরি তার জন্মের জন্য দুঃখ প্রকাশ করে
1. তারপর ইয়োব মুখ খুললেন এবং য়ে দিন তিনি জন্মেছিলেন সেই দিনটিকে নিন্দা করলেন
2. তিনি বললেন:“যে দিনে আমি জন্মেছিলাম সেদিন চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাক
3. য়ে রাত্রি বলে উঠেছিলো, ‘একটি ছেলে গর্ভে এসেছে!’ সে রাত্রি নিশ্চিহ্ন হয়ে যাক
4. “সে দিন য়েন অন্ধকারে ঢেকে যায়
5. বিষাদ এবং মৃত্যুর অন্ধকার য়েন সেই দিনকে নিজেদের বলে দাবী করে
6. অন্ধকার য়েন সেই রাত্রিকে নিয়ে যায়
7. সেই রাত্রি য়েন কোন কিছু উত্পন্ন না করে
8. যারা দিনকে অভিশাপ দেয়এবং যারা লিবিয়াথনকে জাগিয়ে তুলতে পারদর্শী, তারা য়েন সেই রাতটিকে অভিশাপ দেয়
9. সেই দিনের প্রভাতী নক্ষত্র য়েন অন্ধকার হয়ে যায়
10. কেন? কারণ সেই রাত্রি আমাকে জন্মাতে বাধা দেয় নি
11. যখন আমি জন্মেছিলাম, তখনই আমি মরে গেলাম না কেন? কেন আমি আমার মাতৃজঠর থেকে বেরিয়ে এসেই মারা গেলাম না?
12. কেন আমার মা আমাকে নির্বিক্ জন্ম দিয়েছি-লেন? আমার মায়ের স্তন কেন আমায় দুধ পান করিযেছিলো?
13. এই ঘটনাগুলি যদি না ঘটত তাহলে আমি এখন শাযিত থাকতে পারতাম
14. এই পৃথিবীর য়ে সব রাজা ও মন্ত্রীরা ধ্বংসপ্রাপ্ত নগরীগুলি নিজেদের জন্য পুননির্মাণ করেছেনআমি তাঁদের সঙ্গে থাকতে পারতাম
15. অথবা আমি সেই রাজপুত্রদের সঙ্গে থাকতে পারতাম যাদের কাছে সোনা ছিল এবং যারা তাদের বাড়ীগুলি রূপায় ভর্ত্তি করে রাখত
16. আমি কেন সেই শিশুর মত হলাম না য়ে জন্মের সময়ই মারা যায় এবং যাকে মাটিতে কবর দেওয়া হয়
17. দুষ্ট লোকরা যখন কবরে থাকে তখন তারা কোন অশান্তি অনুভব করে না
18. এমনকি এীতদাসরাও কবরের মধ্যে সকলে মিলে স্বচ্ছন্দে থাকে
19. কবরে সব রকমের লোকই রযেছে- গুরুত্বপূর্ণ লোক এবং যারা গুরুত্বপূর্ণ নয় তারাও রযেছে
20. “য়ে মানুষ ভুগছে তাকে আলো দেখান কিজন্য? যার জীবন তিক্ত কেন তাকে আযু দেওয়া হয়?
21. য়ে লোক মরতে চায়, কিন্তু মৃত্যু আসে না, সেই দুঃখী লোক গুপ্ত সম্পদের চেয়েও বেশি করে মৃত্যুকে খোঁজে
22. ঐ লোকরা ওদের কবর খুঁজে পেলে অত্যন্ত খুশী হবে এবং আনন্দে গান গাইবে
23. যারা তাদের জীবনের পথ দেখতে পায় না তাদের কেন জীবন দেওয়া হয়? ঈশ্বর কেন তাদের মরণ থেকে দূরে সরিয়ে রাখেন?
24. আমার দীর্ঘশ্বাসই আমার খাদ্য
25. আমি যার ভয়ে ভীত ছিলাম আমার ঠিক তাই ঘটেছে
26. আমি শান্তি খুঁজে পাইনি