জোফার চাকরিকে অনুতপ্ত হওয়ার জন্য অনুরোধ করে
1. তখন নামাথীয সোফর ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন:
2. “এই কথার বন্যার উত্তর দেওয়া দরকার! এতো কথা কি ইয়োবকে সঠিক বলে প্রমাণ করে না!
3. ইয়োব, তুমি কি ভেবেছ তোমার জন্য আমাদের কাছে কোন উত্তর নেই? তুমি কি ভেবেছো যখন তুমি ঈশ্বরকে বিদ্রূপ করবে, তখন কেউ তোমাকে সাবধান করবে না?
4. ইয়োব, তুমি ঈশ্বরকে বলেছো, ‘আমার যুক্তিগুলি সত্য এবং আপনি দেখে নিন আমি শুচিশুদ্ধ
5. ইয়োব, আহা যদি ঈশ্বর তোমায় উত্তর দিতেন! আশা করি তিনি তোমার সঙ্গে কথা বলবেন
6. ঈশ্বর তোমাকে প্রজ্ঞার গূঢ় তত্ত্ব বলতে পারতেন
7. “ইয়োব, তুমি কি মনে কর য়ে তুমি প্রকৃতপক্ষে ঈশ্বরকে বুঝেছ? তুমি কি মনে কর তুমি সর্বশক্তিমান ঈশ্বরের সীমা আবিষ্কার করে ফেলেছ?
8. স্বর্গে যা কিছু আছে সে বিষয়ে তুমি কিছুই করতে পারো না
9. ঈশ্বর পৃথিবীর থেকে বৃহত্ এবং সমুদ্রের থেকেও বড়
10. “যদি ঈশ্বর তোমায় আটক করেন এবং তোমায় আদালতে নিয়ে যান, কেউই তাঁকে ঠেকাতে পারবে না
11. প্রকৃতপক্ষে ঈশ্বরই জানেন য়ে কে অপদার্থ
12. একটা বুনো গাধা কখনও একটা মানুষের জন্ম দিতে পারে না
13. “কিন্তু ইয়োব, তুমি তোমার হৃদয়কে ঈশ্বরমুখী করো এবং তাঁর কাছে প্রার্থনা রত তোমার হাত দুটি তুলে ধরো
14. তোমার পাপকে তোমার কাছ থেকে অনেক দূরে রাখ
15. তাহলে তুমি লজ্জা না পেয়ে মুখ তুলতে পারবে
16. তাহলে তুমি তোমার দুর্ভোগ ভুলতে পারবে
17. তাহলে তোমার জীবন দুপুরের সূর্য় প্রভার থেকেও অধিকতর উজ্জ্বল হয়ে উঠবে
18. তখন তুমি নিজেকে নিরাপদ মনে করবে
19. তুমি শুয়ে পড়তে পারবে এবং কেউ তোমাকে ভয় দেখাবে না
20. দুষ্ট লোকরা সাহায্যের প্রত্যাশা করতে পারে কিন্তু তারা তাদের সমস্যা থেকে রক্ষা পাবে না