কাজ: আমি ঈশ্বরের কাছে আবেদন করব
1. আমি আমার নিজের জীবনকে ঘৃণা করি
2. আমি ঈশ্বরকে বলবো: ‘আমায় দোষ দেবেন না! আমায় বলুন, আমি কি ভুল করেছি? আমার বিরুদ্ধে আপনার কি কোন অভিয়োগ আছে?
3. ঈশ্বর, আমাকে আঘাত করে আপনি কি সুখী হন? মনে হচ্ছে, আপনি যা সৃষ্টি করেছেন তার প্রতি আমার কোন ভ্রূক্ষেপই নেই
4. ঈশ্বর, আপনার কি মানুষের চোখ আছে? মানুষ য়ে ভাবে দেখে আপনিও কি সেই ভাবে দেখেন?
5. আপনার জীবন কি আমাদের মতই ক্ষুদ্র? আপনার জীবন কি মানুষের জীবনের মতই ছোট? না
6. আপনি আমার দোষ দেখেন এবং আমার পাপ অন্বেষণ করেন
7. আপনি জানেন আমি নির্দোষ কিন্তু কেউই আমাকে আপনার ক্ষমতা থেকে বাঁচাতে পারবে না!
8. ঈশ্বর, আপনার হাতই আমায় তৈরী করেছে এবং আমার দেহকে রূপদান করেছে
9. ঈশ্বর, স্মরণ করুন, আপনি আমাকে কাদা দিয়ে বানিয়ে ছিলেন
10. আপনি আমাকে দুধের মত ঢেলে দিয়েছিলেন এবং আমাকে, ঘন করে ছানার মত আকার দিয়েছেন
11. আপনি আমার হাড় ও পেশী একত্রিত করেছেন
12. আপনিই আমাকে জীবন দিয়েছেন এবং আমার প্রতি সদয ছিলেন
13. কিন্তু, এ সবই আপনি মনে মনে করেছেন, আমি জানি, এই সব পরিকল্পনাই আপনি গোপনে করেছেন
14. যদি আমি পাপ করি, আপনি তা লক্ষ্য করবেন এবং ভুল করার জন্য আপনি আমায় শাস্তি দেবেন
15. যদি আমি পাপ করি, আমি য়েন দুঃখ পাই! কিন্তু যদিও আমি নির্দোষ তবু আমি আমার মাথা তুলতে পারি না
16. যদি আমার কোন সফলতা থাকতো ও আমি গর্ব করতে পারতাম তাহলে য়েমন করে এক জন শিকারী সিংহ শিকার করে, তেমনি করে আপনি আমায় শিকার করতেন
17. আমি য়ে ভুল করেছি, এটা প্রমাণের জন্য আপনি নতুন সাক্ষী নিয়ে আসেন
18. তাই, ঈশ্বর, কেন আমায় জন্মাতে দিয়েছিলেন? কেউ আমাকে দেখার আগেই আমি কেন মরলাম না!
19. তাহলে আমাকে কখনো বাঁচতে হত না
20. আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে
21. য়েখান থেকে আমি আর ফিরব না সেই অন্ধকার ও মৃত্যুর জগতে প্রবেশ করার আগে আমার অল্প সময় আমাকে উপভোগ করতে দিন
22. য়ে স্থানে গেলে কেউ দেখতে পায় না সেই অন্ধকার, ছায়াচ্ছন্ন ও বিশৃঙ্খলার জগতে যাওয়ার আগে, আমার য়েটুকু অল্প সময় বাকী রযেছে তা আমায় উপভোগ করতে দিন