ঈশ্বরের শক্তি এবং প্রজ্ঞা
1. প্রভু ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন:
2. “ইয়োব, তুমি ঈশ্বর সর্বশক্তিমানের সঙ্গে তর্ক করেছো
ঈশ্বরের কাছে কাজের প্রতিক্রিয়া
3. তখন ইয়োব প্রভুকে উত্তর দিয়ে বললেন:
4. “আমি কথা বলার যোগ্য নই; আমি আপনাকে কি বা বলতে পারি? আমার মুখ হাত দিয়ে চাপা দিলাম
5. আমার যা বলা উচিত্ ছিল আমি ইতিমধ্যেই তার চেয়ে অনেক বেশী বলে ফেলেছি
কাজের প্রতি ঈশ্বরের চ্যালেঞ্জ
6. তখন ঝড়ের ভেতর থেকে প্রভু আবার কথা বললেন
7. “ইয়োব, নিজেকে প্রস্তুত কর এবং আমি য়ে প্রশ্ন করবো তার উত্তর দেওয়ার জন্য তৈরী হও
8. “ইয়োব, তুমি কি এখনও আমার সিদ্ধান্ত নাকচ করবার চেষ্টা করবে? তুমি নিজের সততা প্রতি পালন করবার জন্য আমাকে মন্দ কাজের দরুণ দোষী বলে ঘোষণা করেছ
9. তোমার বাহু কি ঈশ্বরের বাহুর মতো শক্তিশালী? তোমার কি ঈশ্বরের মত বজ্রগম্ভীর কণ্ঠস্বর আছে?
10. যদি তুমি ঈশ্বরের মত হও তুমি গর্ব করতে পারো
11. যদি তুমি ঈশ্বরের মত হও তুমি ক্রোধ প্রদর্শন করে অহঙ্কারী লোকেদের শাস্তি দিতে পারো
12. হ্যাঁ, ইয়োব, ওই অহঙ্কারী লোকদের দেখ এবং ওদের নম্র করে তোল
13. সব অহঙ্কারী লোকদের কবর দাও
14. ইয়োব, যদি তুমি এই সব করতে পারো, তাহলে আমিও তোমার প্রশংসা করবো
15. “ইয়োব, বহেমোতেরদিকে দেখ
16. বহেমোতের গায়ে প্রচুর শক্তি আছে
17. বহেমোতের লেজ এরস গাছের মতই শক্ত
18. ওদের হাড়গুলো কাঁসার মতই শক্ত
19. বিস্ময় সৃষ্টিকারী প্রাণীদের মধ্যে আমি বহেমোতকে সৃষ্টি করেছি
20. পাহাড়ে যেখানে বন্য পশুরা খেলা করে, সেখানে য়ে ঘাস জন্মায়, বহেমোত্ তা খায়
21. সে পদ্ম বনের নীচে ঘুমিয়ে থাকে
22. ঘন পাতা যুক্ত গাছ তার ছায়াতে বহেমোতকে লুকিয়ে ফেলে
23. নদীতে বন্যা এলেও বহেমোত্ পালিয়ে যায় না
24. ওর চোখকে কেউ অন্ধ করতে পারে না বা ফাঁদ পেতে ওকে ধরতেও পারে না