কাজের সংক্ষিপ্ত প্রতিরক্ষা

1. ইয়োব তাঁর কথোপকথন চালিযে গেলেন

2. “কয়েক মাস আগে আমার জীবন য়েমন ছিলো, আমার জীবন তেমন হোক এই আশা করি

3. সেই সময় ঈশ্বর আমার ওপর জ্যোতি প্রদান করতেন

4. য়ে দিনগুলিতে আমি সফলকাম হয়েছিলাম, এবং ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, আমি সেই দিনগুলির আশায় থাকি

5. যখন ঈশ্বর সর্বশক্তিমান আমার সঙ্গে ছিলেন এবং আমার সন্তান-সন্ততি আমার চারপাশে ছিল, আমি সেই দিনগুলি আকাঙ্খা করি

6. তখন জীবনটা খুব সুন্দর ছিল

7. “তখন এমনি দিন ছিল যখন শহরের প্রবেশষ্ঠারে সর্বসাধারণের সভায আমি বয়স্ক লোকদের সঙ্গে বসতাম

8. সেখানে প্রত্যেকে আমায় শ্রদ্ধা করতো

9. জন নেতারা কথা বলা বন্ধ করে দিত এবং মুখের মধ্যে হাত দিয়ে অন্যান্য লোকদের চুপ করতে ইঙ্গিত করতো

10. এমনকি গুরুত্বপূর্ণ নেতারাও মৃদু স্বরে কথা বলতেন

11. আমি যা বলতাম লোকে তা শুনতো এবং আমার সম্পর্কে তারা ভালো কথা বলতো

12. কেন? কারণ যখন দরিদ্র লোক সাহায্য চেয়েছে, আমি সাহায্য করেছি

13. মৃতপ্রায় মানুষ আমাকে আশীর্বাদ করেছে

14. সঠিক পথে জীবনযাপনই আমার বস্ত্র ছিল

15. আমি অন্ধের কাছে চোখের মত ছিলাম

16. আমি দরিদ্র লোকদের পিতার মত ছিলাম

17. আমি দুষ্ট ব্যক্তির ক্ষমতার অপব্যবহার রোধ করেছি এবং তাদের হাত থেকে নির্দোষ লোকদের বাঁচিয়েছি

18. আমি সর্বদাই আমার পরিবারের সবাইকে নিয়ে ভেবেছি, আমি দীর্ঘজীবন বেঁচে থেকে বৃদ্ধ হব

19. আমি ভেবেছি আমি সেই বৃক্ষের মত স্বাস্থ্য়বান ও প্রাণবন্ত হব য়ে গাছের শিকড়ে প্রচুর জল আছে এবং যার শাখাপ্রশাখা শিশিরে সিক্ত হয়ে থাকে

20. আমি ভেবেছি প্রত্যেকটি নতুন দিন উজ্জ্বলতর হবে এবং নতুন সম্ভাবনায় ভরে উঠবে

21. “অতীতে লোকরা আমার কথা শুনতো

22. যারা আমার কথা শুনত, আমার বলা শেষ হওয়ার পর তাদের আর কিছুই বলার থাকতো না

23. য়েমন করে লোক বৃষ্টির জন্য অপেক্ষা করে, তেমনি তারা আমার বলার অপেক্ষায থাকতো

24. আমি যখনই ওদের সঙ্গে হেসে কথা বলেছি ওরা এত অবাক হয়ে য়েত য়ে, আমি য়ে ওদের সঙ্গে কথা বলছি ওরা এটা বিশ্বাসই করতে পারত না

25. যদিও আমি তাদের নেতা ছিলাম তবু আমি তাদের সঙ্গে থাকাই পছন্দ করতাম

Bibles

Books

Chapters