এলিফাজ চাকরিকে মূর্খতার জন্য অভিযুক্ত করেছেন
1. তখন তেমনের ইলীফস ইয়োবকে উত্তর দিলেন:
2. “ইয়োব, যদি তুমি সত্যই জ্ঞানী হতে তুমি তোমার অর্থহীন ব্যক্তিগত মতামত দিয়ে উত্তর দিতে না! এক জন জ্ঞানী ব্যক্তি পূর্বের গরম বাতাসে নিজেকে পূর্ণ করে না
3. তুমি কি মনে কর একজন জ্ঞানী মানুষ অর্থহীন কথা দিয়ে তর্ক করবে এবং এমন কথা বলবে যাতে কোন লাভ নেই?
4. ইয়োব, যদি তোমার নিজেরই পথ থাকতো তাহলে কেউ আর ঈশ্বরকে শ্রদ্ধা করে তাঁর কাছে প্রার্থনা করতো না
5. য়ে সব বিষয় তুমি বলেছো তাতে তোমার পাপ স্পষ্টই বোঝা যাচ্ছে
6. তুমি য়ে ভুল করেছো, এ কথা আমার প্রমাণ করার দরকার নেই
7. “ইয়োব, তুমি কি মনে কর য়ে তুমিই প্রথম জন্মেছো? তুমি কি এই পাহাড়গুলির জন্মের আগে জন্মেছ?
8. তুমি কি ঈশ্বরের গোপন পরিকল্পনা শুনেছিলে? তুমি কি নিজেকেই এক মাত্র জ্ঞানী ভাবো?
9. ইয়োব, তুমি যা জান আমরা ঠিক ততটাই জানি! তুমি যতটা বোঝ আমরাও ঠিক ততটাই বুঝি
10. যাদের মাথায় পাকা চুল তারা এবং বয়স্ক লোকে আমাদের সঙ্গে একমত হয়
11. ঈশ্বর তোমাকে স্বস্তি দিতে চেষ্টা করেন এবং আমরা খুব শান্ত ভাবে তোমার সঙ্গে কথা বলি
12. ইয়োব, তুমি কেন এত আবেগপ্রবণ? কেন তোমার চোখ লাল হয়ে যায়?
13. যখন তুমি এই সব ক্রোধর কথা বল তখন তুমি ঈশ্বরের বিরুদ্ধে চলে যাও
14. “এক জন মানুষ প্রকৃতই শুদ্ধ হতে পারে না
15. ঈশ্বর তাঁর বার্তাবাহকদেরওবিশ্বাস করেন না
16. মানুষও অপদার্থ
17. “আমার কথা শোন ইয়োব, আমি তোমাকে তা বুঝিযে বলবো
18. জ্ঞানী লোকরা আমাকে যা বলেছেন সেই সব কথা আমি তোমায় বলবো
19. তাঁরা একাই তাদের দেশে বাস করেছেন
20. এই সব জ্ঞানী লোক বলেছেন, এক জন দুষ্ট লোক সারা জীবন কষ্ট পায়
21. প্রত্যেকটি শব্দ তাকে ভীত করে
22. এক জন দুষ্ট লোক প্রচণ্ড হতাশাগ্রস্ত এবং অন্ধকারকে এড়াবার তার কোন পথই নেই
23. সে এখানে ওখানে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়
24. দুঃখ এবং যন্ত্রণা তাকে ভীত করে
25. কেন? কারণ দুষ্ট লোকরা ঈশ্বরের বাধ্য হতে চায় না- তারা ঈশ্বরকে ঘুষি দেখায়, এবং সর্বশক্তিমান ঈশ্বরকে পরাজিত করতে চায়
26. দুষ্ট লোকরা ভীষণ একগুঁযে
27. “এক জন লোক ধনী এবং মোটা হতে পারে,
28. কিন্তু সে ধ্বংস হয়ে যাওয়া শহরে, যেখানে কেউ থাকে না অথবা য়ে সমস্ত বাড়ীগুলো ধ্বংস হবার জন্য ঠিক হয়েছে সেগুলোতে বাস করবে
29. দুষ্ট লোকরা দীর্ঘদিন ধরে ধনী থাকবে না
30. দুষ্ট লোক অন্ধকারকে এড়াতে পারবে না
31. দুষ্ট লোকরা অর্থহীন বিষয়ের ওপর কখনো নির্ভর করে না যা তাদের বিপথে নিয়ে যাবে
32. দুষ্ট লোকে তাদের পূর্ণ ব্যাপ্তির জীবনযাপন করতে পারবে না
33. দুষ্ট লোকে সেই দ্রাক্ষা গাছের মতো হবে যার দ্রাক্ষা ফল পাবার আগেই শুকিয়ে পড়ে যায়
34. কেন? কারণ এক দল ঈশ্বরবিহীন মানুষ ভাল ফল ফলাতে পারে না
35. মন্দ লোকরা সমস্যাকে ধারণ করে এবং মন্দকে জন্ম দেয়