ইলিহু স্ব-ধার্মিকতার নিন্দা করে
1. ইলীহূ কথা বলে চলল
2. “ইয়োব, আপনার পক্ষে একথা বলা ঠিক নয় য়ে, ‘ঈশ্বর অপেক্ষা আমিই অধিকতর সঠিক
3. এবং ইয়োব, আপনি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন, ‘কেউ যদি ঈশ্বরকে খুশী করতে চায় তাহলে সে কি পাবে?’ যদি আমি পাপ না করি তাহলেই বা আমার কি ভাল হবে?’
4. “ইয়োব, আমি আপনাকে এবং আপনার সঙ্গে আপনার য়ে বন্ধুরা রযেছে তাঁদের উত্তর দিতে চাই
5. ইয়োব, আকাশের দিকে দেখুন, সেই মেঘের দিকে দেখুন যা আপনার থেকে অনেক অনেক উচেচ
6. ইয়োব, যদি আপনি পাপ করেন, তা ঈশ্বরকে স্পর্শমাত্র করে না
7. এবং ইয়োব, যদি আপনি ভালো হন তাতেও ঈশ্বরের কিছু এসে যায় না
8. ইয়োব, য়ে ভাল বা মন্দ কাজ আপনি করেন তা আপনারই মত অন্য লোকদের প্রভাবিত করে মাত্র
9. “যদি মন্দ লোকরা আহত হয় তারা সাহায্যের জন্য চিত্কার করে
10. তারা বলবে না, ‘ঈশ্বর কোথায় যিনি আমাকে সৃষ্টি করেছেন? সেই ঈশ্বর কোথায় যিনি রাত্রে আমাকে সঙ্গীত দেন?
11. ঈশ্বর আমাদের পশুপাখীদের চেয়ে বুদ্ধিমান করেছেন
12. বা যদি ঐ মন্দ লোকরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডাকে, ঈশ্বর ওদের কোন উত্তর দেবেন না
13. একথা সত্য য়ে ঈশ্বর ওদের অর্থহীন চাওযায কোন কান দেবেন না
14. তাই ইয়োব, আপনি যখন বলেছেন আপনি ঈশ্বরকে দেখেন না, তখন তিনি আপনার কথা শুনবেন না
15. “ইয়োব ভাবেন য়ে ঈশ্বর মন্দ লোকদের শাস্তি দেন না, তিনি মনে করেন ঈশ্বর পাপের দিকে কোন দৃষ্টি দেন না
16. তাই ইয়োব অর্থহীন কথাবার্তা বলেন