কাজের অনুতাপ এবং পুনরুদ্ধার
1. তখন ইয়োব প্রভুকে উত্তর দিলেন
2. “প্রভু, আমি জানি আপনি সব কিছু করতে পারেন
3. প্রভু, আপনি এই প্রশ্ন করেছেন: ‘কে সেই অজ্ঞ লোক য়ে এমন বোকা বোকা কথা বলছে?’ প্রভু, আমি যা বুঝি নি আমি তা বলেছি
4. “প্রভু, আপনি আমায় বলেছেন, ‘শোন ইয়োব, এখন আমি বলবো
5. প্রভু, অতীতে আমি আপনার সম্বন্ধে শুনেছিলাম, কিন্তু এখন আমার নিজের চোখে আমি আপনাকে দেখলাম
6. তাই, আমার জন্য আমি লজ্জিত
7. ইয়োবের সঙ্গে কথা শেষ করার পর, প্রভু তৈমন থেকে আসা ইলীফসের সঙ্গে কথা বললেন
8. তাই ইলীফস, এখন তুমি সাতটা বলদ ও সাতটা ভেড়া নাও
9. তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্দদ এবং নামাথীয় সোফর প্রভুর আদেশ পালন করলেন এবং তারপর ইয়োব তাঁদের জন্য য়ে প্রার্থনা করেছিলেন, প্রভু তার উত্তর দিলেন
10. ইয়োব তাঁর বন্ধুদের জন্য প্রার্থনা করলেন
11. তখন ইয়োবের সব ভাইবোন এবং অন্য সবাই যারা ইয়োবকে জানতো, তারা তাঁর বাড়ীতে এলো
12. শুরুতে ইয়োবের যা ছিলো, তার থেকে অনেক বেশী সম্পদ দিয়ে প্রভু ইয়োবকে আশীর্বাদ করলেন
13. ইয়োব সাত পুত্র এবং তিন কন্যাও পেলেন
14. ইয়োব প্রথম কন্যার নাম রাখলেনয়িমীমা
15. ইয়োবের কন্যারা সারা দেশের মধ্যে সব চেয়ে সুন্দরী নারী ছিল
16. তখন ইয়োব, আরও 140 বছর বেশী বেঁচে ছিলেন
17. ইয়োব খুব বৃদ্ধ বয়সে মারা গেলেন