দুষ্ট মানুষের উপর জোফারের উপদেশ

1. তখন নামাথার সোফর উত্তর দিলো:

2. “ইয়োব, তুমি আমার চিন্তাকে তাড়িত করেছো, তাই আমার ভেতরের এই অনুভূতিগুলির জন্য আমি অবশ্যই তোমাকে উত্তর দেবো

3. তোমার উত্তর দিয়ে তুমি আমাকে অপমানিত করেছো

4. “তুমি জানো য়ে এক জন বদ লোকের আনন্দ দীর্ঘস্থায়ী হয় না

5. তুমি নিশ্চয়ই জান য়ে যখন থেকে আদমকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, তখন থেকেই এটা সত্য

6. এমনকি যদি বদ লোকের অহঙ্কার আকাশকে স্পর্শ করে এবং তার মাথা মেঘকে স্পর্শ করে

7. তবু তার মলের মতো সেও চির দিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে

8. সে স্বপ্নের মতোই উড়ে যাবে এবং কেউ তাকে আর খুঁজে পাবে না

9. যারা তাকে দেখতো তারা তাকে আর দেখতে পাবে না

10. বদ লোকদের সন্তানরা দরিদ্র লোকদের কাছে সাহায্য চাইবে

11. যখন ও যুবক ছিল তখন হয়ত তার হাড়গুলো শক্ত, মজবুত এবং তারুণ্যে ভরা ছিল, কিন্তু ওর সঙ্গে ওরাও ধূলোয় শুয়ে থাকবে

12. “মন্দ লোকদের মুখে খারাপটাই মিষ্টি লাগে

13. মন্দ লোক খারাপটাকেই উপভোগ করে

14. কিন্তু সেই মন্দটাই ওর পেটের ভেতর গিয়ে বিষ হয়ে উঠবে

15. মন্দ লোকরা সম্পত্তি গলাধঃকরণ করে

16. মন্দ লোকরা সাপের বিষ চুষে নেয়

17. য়ে নদী দুধ এবং মধু সহ প্রবাহিত হয় মন্দ লোকরা তা দেখার আনন্দ থেকে বঞ্চিত হবে

18. মন্দ লোকরা তাদের লাভের অংশ ফিরিযে দিতে বাধ্য হবে

19. কেন? কারণ মন্দলোক গরীব লোকদের আঘাত করে এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে

20. “দুষ্ট লোকরা কখনও সুখী হয় না

21. যখন তারা খায়, কিছুই অবশিষ্ট থাকে না

22. যখন দুষ্ট লোকের হাতে প্রচুর সম্পদ থাকবে তখনই সে সমস্যার দ্বারা ন্য়ুবতৃ হয়ে যাবে

23. মন্দ লোকরা তাদের আকাঙ্খার সব কিছু আহার করার পর, ঈশ্বর ওদের ওপর তাঁর জ্বলন্ত ক্রোধ বর্ষণ করবেন, ঈশ্বর তাদের খাবার হিসেবে শাস্তি বর্ষণ করবেন

24. দুষ্ট লোকরা হয়তো লৌহ তরবারী থেকে পালিয়ে য়েতে পারে, কিন্তু পিতল ধনুা অতর্কিতে আক্রমণ করবে

25. তাম্র শর ওদের শরীর ভেদ করে যাবে এবং ওদের পিঠ ফুঁড়ে বের হবে

26. ওদের সমস্ত সম্পদ ধ্বংসপ্রাপ্ত হবে

27. আকাশ দুষ্ট ব্যক্তির অপরাধ প্রকাশ করে দেবে

28. ঈশ্বরের ক্রোধর বন্যায় ওর বাড়ী ধুয়ে মুছে চলে যাবে

29. মন্দ লোকদের প্রতি ঈশ্বর এমনটাই করবেন

Bibles

Books

Chapters