বিলদাদ: দুষ্টদের শাস্তি দেওয়া হয়
1. তখন শূহীয বিল্দদ উত্তর দিলেন:
2. “ইয়োব, কখন তুমি কথা বলা বন্ধ করবে? শান্ত হও এবং শোন
3. কেন তুমি আমাদের বোবা গরুর মতো নির্বোধ ভাবছো?
4. ইয়োব, তোমার ক্রোধ শুধু মাত্র তোমাকেই আহত করছে
5. “হ্যাঁ, মন্দ লোকের আলো চলে যাবে
6. তার ঘরের আলো অন্ধকারে পরিণত হবে
7. তার পদক্ষেপগুলো আর দৃঢ় ও দ্রুত হবে না
8. তার নিজের পা-ই তাকে ফাঁদের দিকে নিয়ে যাবে
9. একটা ফাঁদ নিশ্চয়ই ওর পা ধরবেই
10. মাটির কোন একটা দড়ি তাকে ফাঁদে ফেলবেই
11. তার চার দিকেই ভয়ঙ্করতা প্রতীক্ষা করছে
12. মন্দ সমস্যাসমূহ ওর জন্য ক্ষুধার্তের মত অপেক্ষা করছে
13. ভয়ঙ্কর অসুখ তার গায়ের চামড়া খেয়ে ফেলবে
14. দুষ্ট লোককে তার ঘরের নিরাপত্তা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে
15. তার ঘরে কিছুই পড়ে থাকবে না
16. ওর নিথস্থ শিকড় শুকিয়ে যাবে, ওর উর্ধস্থ ডালপালাও শুকিয়ে যাবে
17. পৃথিবীর মানুষ ওকে স্মরণে রাখবে না
18. লোকে তাকে আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেবে
19. ওর কোন পুত্র বা পৌত্র থাকবে না
20. তার প্রতি কি হয়েছিল দেখে পশ্চিমের লোকরা চমকে উঠবে
21. দুষ্ট লোকদের বাড়িতে সেটা প্রকৃতই ঘটবে