চাকরি: আমার অভিযোগ জাস্ট
1. তখন ইয়োব উত্তর দিলেন:
2. “আমি যদি আমার ক্রোধক দাঁড়িপাল্লার এক দিকে এবং দুঃখকে অন্য দিকে রাখতে পারতাম তাহলে তাদের ওজন একই হত
3. তাদের ওজন সমুদ্রের সব কটি বালুকণার চেয়েও বেশী
4. সর্বশক্তিমান ঈশ্বরের তীর আমার দেহে বিদ্ধ হয়েছে
5. যখন কোন রকম মন্দ কিছু না ঘটে তখন তোমার কথাগুলো বলা সহজ
6. স্বাদহীন কোন বস্ু কি লবণ ছাড়া খাওয়া যায়? ডিমের সাদা অংশের কি কোন স্বাদ আছে? না!
7. আমি এরকম খাবার স্পর্শ করতে অস্বীকার করি, ঐ ধরণের খাদ্য আমার কাছে পচা খাবারের মত
8. “যা চেয়েছি তা যদি পেতাম! আমি যা সত্যিই চাই তা যদি ঈশ্বর দিতেন!
9. আমি চেয়েছিলাম, ঈশ্বর আমায় ধ্বংস করুন
10. যদি তিনি আমায় হত্যা করেন, আমি স্বস্তি পাবো, আমি সুখী হব: এত যন্ত্রণা সত্ত্বেও আমি সেই পবিত্রতমের আদেশ পালন করা থেকে বিরত হই নি
11. “আমার সব শক্তি চলে গেছে, তাই আমার বেঁচে থাকার কোন আশা নেই
12. আমি পাথরের মত শক্ত নই
13. আত্মনির্ভর হবার মত আমার কোন শক্তি নেই
14. “যদি কেউ সমস্যায় পড়ে, তার প্রতি তার বন্ধুর সদয হওয়া উচিত্
15. কিন্তু তুমি, আমার ভাই, তুমি বিশ্বস্ত ছিলে না
16. যা বরফে জমে গেলে বা বরফ গলা জলে ভরে গেলে উপচে পড়ে
17. এবং যখন আবহাওয়া শুষ্ক ও গরম থাকে তখন তার জল প্রবাহ বন্ধ হয়ে যায়
18. বণিকের দল তাদের রাস্তা থেকে সরে যায় এবং তারা মরুভূমিতে বিলুপ্ত হয়
19. টেমার বণিকরা জলের অন্বেষণ করলো
20. তারা নিশ্চিত ছিল য়ে তারা জল পাবেই কিন্তু তারাও হতাশ হল
21. এখন, তুমি সেই সব ঝর্ণার মত
22. আমি কি তোমার সাহায্য চেয়েছি? না চাই নি! কিন্তু তুমি সহজেই তোমার উপদেশ দিলে!
23. আমি কি তোমাকে বলেছি, ‘আমাকে শএুর হাত থেকে রক্ষা কর! নৃশংস লোকের হাত থেকে আমায় রক্ষা কর?’
24. “তাই, এখন আমায় শিক্ষা দাও, আমি চুপ করে থাকবো
25. সত্-বাক্যই শক্তিশালী
26. তুমি কি আমার সমালোচনা করার পরিকল্পনা করেছ? তুমি কি আরও ক্লান্তিকর কথা বলবে?
27. তুমি একজন পিতৃ-মাতৃহীনের সম্পত্তি নিয়ে জুযা খেলতে পারো
28. কিন্তু এখন, আমার মুখ দেখে বোঝার চেষ্টা কর
29. তোমার সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা কর
30. আমি মিথ্যা বলছি না