ভূমি বিভাগ
1. “উত্তর দিকের সীমা পূর্বদিকে ভূমধ্যসাগর হতে হিত্লোন ও হমাতের পথে এবং শেষে হত্সর ঐনন পর্য়ন্ত গেছে
2. এটা দম্মেশক ও হমাতের মধ্যবর্তী সীমাতে
3. এই দলের পরিবারগোষ্ঠীর জমি এই সীমার পূর্ব থেকে পশ্চিম পর্য়ন্ত যাবে
4. উত্তর থেকে দক্ষিণে এখানকার পরিবারগোষ্ঠীরা হল:
5. দান, আশের,
6. নপ্তালি, মনঃশি,
7. ইফ্রযিম, রূবেণ ও যিহূদা
8. “জমির পরবর্তী অংশ বিশেষ উদ্দেশ্যে ব্যবহার জন্য রয়েছে
9. তোমরা এই জমি প্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করবে
10. জমির এই বিশেষ অংশ যাজক গন ও লেবীয়দের মধ্যে বণ্ট্ন করে দেওয়া হবে
11. এই জমি সাদোকের উত্তরপুরুষদের জন্য
12. জমির পবিত্র অংশের এই ভাগ বিশেষভাবে এই যাজকদের জন্য
13. “যাজকদের পরেই লেবীদের জন্য জমির যে ভাগ থাকবে তা লম্বায় 25,000 হাত এবং চওড়ায় 10,000 হাত
14. লেবীয়রা এই জমির কোন অংশ বিক্রি বা তা নিয়ে ব্যবসা করবে না
15. “যাজক ও লেবীয়দের দেবার পর 25,000 হাত দৈর্য়্ঘের ও 5,000 হাত প্রস্থেথর মাপের জমি অবশিষ্ট থাকবে
16. শহরের মাপগুলি এই: উত্তরদিকে তা হবে 4,500 হাত, দক্ষিণে 4,500 হাত, পূর্বে 4,500 হাত এবং পশ্চিমে 4,500 হাত
17. শহরে তৃণভূমি থাকবে আর তা হবেউত্তরে ও দক্ষিণে 250 হাত, পূর্ব ও পশ্চিমে 250 হাত
18. পবিত্র স্থানের ধারে পূর্বে ও পশ্চিমে 10,000 হাত করে যে জায়গা পড়ে থাকবে তা শহরের কর্মীদের জন্য খাদ্যের য়োগান দেবে
19. শহরের কর্মীরা এই জমি চাষ করবে
20. “জমির এই বিশেষ অংশ হবে একটি বর্গক্ষেত্র যেটি লম্বায় ও চওড়ায় 25,000 হাত হবে
21. “সেই বিশেষ জমির কিছু অংশ শহরের শাসকের জন্য থাকবে
22. এই জমির মধ্যে মন্দির থাকবে
23. “এই পূর্ব্বোল্লিখ জাতিগুলি মতই অবশিষ্ট জাতিরা
24. সেই একই পূর্ব ও পশ্চিমের সীমা পাবে
25. উত্তর থেকে দক্ষিণে এই পরিবারগোষ্ঠীগুলি হল:
26. বিন্যামীন, শিমিয়োন,
27. ইষাখর, সবূলূন ও গাদ
28. “গাদের জমির দক্ষিণ সীমা তামোর থেকে মরীবা কাদেশের জলাশয় এবং তারপর মিশরের স্রোত থেকে ভূমধ্যসাগর পর্য়ন্ত যাবে
29. এবং এই জমিই তুমি ইস্রায়েল পরিবারগোষ্ঠীর মধ্যে ভাগ করে দেবে
শহরের গেটস এবং এর নাম
30. “শহরের এই ফটকগুলির নাম ইস্রায়েল পরিবারগোষ্ঠীর নামানুসারে রাখা হবে
31. ফটকের সংখ্যা হবে তিনটি: রূবেণের ফটক, যিহূদার ফটক ও লেবীর ফটক
32. “শহরের পূর্ব দিক লম্বায় হবে 4,500 হাত
33. শহরের দক্ষিণ দিক লম্বায় হবে 4,500 হাত এবং তার তিনটি দরজার নাম হবে: শিমিয়োনের দ্বার, ইষাখরের দ্বার এবং সবূলূনের দ্বার
34. “শহরের পশ্চিম দিক লম্বায় হবে 4,500 হাত
35. “শহরের চারধারে দূরত্ব হবে 18,000 হাত আর এখন থেকে শহরের নাম হবে: ‘প্রভু তত্র’