দায়িত্বজ্ঞানহীন মেষপালক
1. প্রভুর বাক্য আমার কাছে এল
2. “মনুষ্যসন্তান, আমার হয়ে ইস্রায়েলের মেষপালকদের বিরুদ্ধে এই কথা বল
3. তোমরা হৃষ্টপুষ্ট মেষগুলি ভোজন কর আর তাদের পশম দিয়ে নিজেদের জন্য কাপড় তৈরী কর
4. তোমরা দুর্বলদের সবল কর নি, অসুস্থদের যত্ন নাও নি, আঘাত প্রাপ্তদের ক্ষতস্থান বেঁধে দাওনি
5. “‘আর এখন মেষেরা ছিন্ন ভিন্ন কারণ কোন মেষপালক নেই
6. আমার মেষপালরা সমস্ত পর্বত ও উপপর্বতে ঘুরে বেড়িযেছে, তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গিয়েছে; তাদের খোঁজ করার ও তত্ত্বাবধান করার জন্য কেউ নেই
7. তাই হে মেষপালকরা, প্রভুর এই বাক্য শোন, প্রভু আমার সদাপ্রভু বলেন,
8. “আমার জীবনের দিব্য, আমি তোমার কাছে এই প্রতিশ্রুতি করছি
9. এই জন্য ওহে মেষপালকরা, তোমরা প্রভুর বাক্য শোন!
10. প্রভু, আমার সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি মেষপালকদের বিরুদ্ধে, আমি তাদের হাত থেকে আমার মেষদের সংগ্রহ করব আর তাদের পালকের কাজ থেকে সরিয়ে দেব
ঈশ্বর, সত্য মেষপালক
11. প্রভু আমার সদাপ্রভু একথা বলেন, “আমি নিজে তাদের মেষপালক হব
12. কোন মেষপালকের মেষরা পথভ্রষ্ট হলে সে যেমন তাদের খুঁজে বেড়ায, সেই একই ভাবে আমিও আমার মেষদের খুঁজে বেড়াব
13. আমি তাদের জাতিগণের মধ্য থেকে ফিরিয়ে আনব
14. আমি তাদের ঘাসে ভরা মাঠে নিয়ে যাব
15. হ্যাঁ, আমি আমার মেষপালদের চরাব ও তাদের বিশ্রামের স্থানে নিয়ে যাব
16. “আমি হারিযে যাওয়া মেষদের খুঁজব
17. প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, “আর এই যে আমার মেষপালরা, আমি মেষের মধ্যে বিচার করব
18. তোমরা ভাল জমিতে যে ঘাস হয়েছে তা খেতে পাচ্ছ, তবু কেন অন্য মেষেরা যে ঘাস খায় তা দলছ? তোমরা প্রচুর পরিষ্কার জল পান করতে সুযোগ পাও, তবে কেন অন্য মেষের পান করার জল ঘোলা করছ?
19. আমার মেষপালদের তোমাদের পায়ে দলানো ঘাস খেতে ও ঘোলা জল পান করতে হয়
20. তাই প্রভু আমার সদাপ্রভু তাদের উদ্দেশ্যে বলেন: “আমি নিজে মোটা ও রোগা মেষদের মধ্যে বিচার করব!
21. তোমরা তোমাদের শরীরের পাশ ও কাঁধ দিয়ে ঢুঁ মারছ
22. তাই আমি আমার মেষদের রক্ষা করব
23. তারপর আমি তাদের জন্য এক জন মেষপালককে নিযুক্ত করব; সে আমার দাস দাযূদ
24. তখন আমি, প্রভু তাদের ঈশ্বর হব আর আমার দাস দাযূদ শাসক হয়ে তাদের মধ্যে বাস করবে
25. “এবং আমি আমার মেষদের সঙ্গে একটি চুক্তি করব এবং তাদের মধ্যে শান্তি নিয়ে আসব
26. আমি আমার মেষদের ও আমার পর্বতের জেরুশালেমের চারপাশের স্থান আশীর্বাদ যুক্ত করব
27. মাঠের গাছগুলো ফল উত্পন্ন করবে
28. জাতিগণ আর কখনও তাদের আএমন করবে না
29. আমি তাদের সুন্দর বাগানের জন্য কিছু জমি দেব আর তারা সেই দেশে ক্ষুধায কষ্ট পাবে না
30. তখন তারা জানবে যে আমিই তাদের প্রভু ও ঈশ্বর আর তারা এও জানবে যে আমি তাদের সাথে আছি
31. “তোমরা আমার মেষ, আমার চরণভূমির মেষ