ফেরাউন ও মিশরের জন্য বিলাপ
1. দ্বাদশতম বছরের নির্বাসনের দ্বাদশতম মাসের প্রথম দিনে প্রভুর এই বাক্য আমার কাছে এল
2. “হে মনুষ্যসন্তান, মিশরের রাজা ফরৌণের সম্বন্ধে শোকের এই গান গেযে তাকে বল:“‘তুমি নিজেকে উপজাতির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যুব সিংহের মত মনে করতে
3. প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন:“আমি বহু লোক জন একত্র করেছি
4. তারপর আমি তোমায় মাটিতে ফেলে দেব
5. আমি তোমার দেহ পর্বতের উপরে ছড়িয়ে দেব
6. আমি তোমার রক্ত পর্বতের উপর ঢেলে মাটি ভিজিয়ে ফেলব
7. আমি তোমাকে অদৃশ্য করে দেব
8. কয়েকটি আলো আছে যা আকাশকে আলোকিত করে, কিন্তু তোমার কাছে সেগুলো যাতে অন্ধকার দেখায় আমি তার ব্যবস্থা করব
9. “আমি যখন তোমাদের বন্দী হিসেবে যে দেশ তোমরা জান না এমন এক দেশে পাঠাব তখন বহু লোক দুঃখিত ও চিন্তাগ্রস্ত হবে
10. উপজাতি তোমায় দেখে অবাক হয়ে যাবে
11. কারণ প্রভু আমার সদাপ্রভু বলেছেন: “যে বাবিলের রাজার তরবারি তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে
12. আমি তোমার লোকদের হত্যা করার জন্য ঐসব সৈন্যদের ব্যবহার করব
13. মিশরের নদীর ধারে যত পশু আছে আমি তাদের সব ধ্বংস করব
14. অর্থাত্ আমি মিশরের জল শান্ত করব
15. “আমি মিশরকে একটি শূন্য স্থানে পরিণত করব
16. “অন্য জাতির লোকরা ও কন্যারা এই শোকের গান গাইবে
মিশর এবং অন্যান্যদের গর্তে পাঠানো হয়েছে
17. নির্বাসনের দ্বাদশতম বছরের প্রথম মাসের পঞ্চদশ দিনে প্রভুর এই বার্তা আমার কাছে এল
18. “মনুষ্যসন্তান, মিশরের লোকদের জন্য কাঁদ
19. “মিশর তুমি অন্য কারও চেয়ে উত্কৃষ্ট নও! মৃত্যুর স্থানে যাও, ঐ সমস্ত বিদেশীদের সঙ্গে গিয়ে শোও
20. “যুদ্ধে যারা নিহত হয়েছিল মিশর তাদের কাছে যাবে
21. “বলবান ও শক্তিশালী লোক যুদ্ধে হত হয়েছিল
22. “মৃত্যুর সেই স্থানে অশূর ও তার সমস্ত সৈন্যরা রয়েছে; তাদের কবর রয়েছে সেই গভীরতম গর্তে
23. ঐসব অশূরীয় সৈন্যরা যুদ্ধে হত হয়েছিল আর তাদের কবরগুলি তার ঐ কবরের পাশেই রয়েছে
24. “এলম সেখানে রয়েছে; তার সৈন্যরা তার কবরের চারপাশে রয়েছে; তাদের সবাই যুদ্ধে নিহত হয়েছিল
25. যুদ্ধে নিহত সমস্ত সৈন্য ও এলমের জন্য তারা বিছানা পেতেছে
26. “মেশক, তূবল এবং তাদের সব সেনারা ঐখানে রয়েছে; তাদের কবরও তারই পাশে
27. এখন তারা বহু পূর্বে যে সব শক্তিশালী লোকরা মারা গিয়েছিল তাদের সাথে শায়িত
28. “মিশর, তুমিও ধ্বংস হবে এবং ঐসব বিদেশীদের পাশে শয়ন করবে
29. “ইদোমও সেখানে রয়েছে; তার রাজারা অন্য নেতাদের সঙ্গে সেখানে রয়েছে
30. “উত্তরের শাসকরা সবাই সেখানে রয়েছে
31. “যারা মৃত্যুর স্থানে গিয়েছে ফরৌণ তাদের দেখবে
32. “ফরৌণ তার জীবদ্দশায় লোকদের ভয় দেখিয়েছিল