রান্নার পাত্রের প্রতীক
1. প্রভুর কথাগুলি আমার কাছে এল
2. “মনুষ্যসন্তান, আজকের দিনের তারিখ ও এই কথাগুলি লেখ: ‘এই দিনে বাবিলের রাজার সৈন্যরা জেরুশালেম ঘিরে ফেলেছিল
3. এই ঘটনা সেই পরিবারকে বল যারা বাধ্য হতে অস্বীকার করে
4. মাংসের টুকরোগুলো তার মধ্যে দাও
5. পালের সেরা পশুগুলো নাও
6. “প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “জেরুশালেমের পক্ষে এটা প্রাণনাশক হবে
7. জেরুশালেম মরচে পড়া হাঁড়ির মত
8. আমি তার সেই রক্তখোলা পাথরের ওপরে রেখেছি যেন তা ঢাকা না হয়
9. “তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: ‘হত্যাকারীদের শহরের পক্ষে এ হবে অমঙ্গলজনক! আমি আগুনের জন্য প্রচুর কাঠ জড়ো করব
10. পাত্রের তলায় কাঠ বোঝাই করে রাখব
11. তারপর খালি পাত্রটিকে কযলার ওপর রাখ
12. “ঐ দাগগুলো ধুয়ে ফেলতে জেরুশালেমকে প্রচুর খাটতে হবে
13. “তুমি আমার বিরুদ্ধে পাপ করে পাপের দাগে দাগযুক্ত হয়েছিলে
14. “‘আমিই প্রভু, আমিই বলেছিলাম তোমার শাস্তি আসবে আর আমিই তা ঘটাব
নবীর স্ত্রী মারা যান
15. তারপর প্রভুর এই বাক্য আমার কাছে এল, তিনি বললেন,
16. “মনুষ্যসন্তান, তুমি তোমার স্ত্রীকে খুবই ভালবাস, কিন্তু আমি তোমার কাছ থেকে তাকে নিয়ে নেব
17. চোখের জল ফেলো কিন্তু নিঃশব্দে
18. পরের দিন সকালে ঈশ্বর যা বলেছিলেন তা আমি লোকদের বললাম
19. তখন লোকে আমায় জিজ্ঞেস করল, “তুমি কেন এসব করছ? এসবের অর্থ কি?”
20. তখন আমি তাদের বললাম, “প্রভুর বাক্য আমার কাছে এল;
21. ইস্রায়েলের পরিবারগুলিকে এই কথা বলো
22. কিন্তু তোমরা সেই একই কাজ করবে যেমনটি আমি আমার মৃত স্ত্রীর বিষয়ে করেছি
23. তোমরা তোমাদের পাগড়ী বাঁধবে, জুতো পরবে কিন্তু শোক প্রকাশ করবার জন্য কেঁদো না
24. যিহিষ্কেল তোমাদের কাছে একটি চিহ্নস্বরূপ
25. “মনুষ্যসন্তান, আমি লোকদের কাছ থেকে সেই নিরাপদ স্থান (জেরুশালেম) ছিনিয়ে নেব
26. কিন্তু সেই সময়ে আমি ঐ লোকদের কাছ থেকে এই শহর ও তাদের সন্তানসন্ততি ছিনিয়ে নেব
27. সেই সময়, তোমরা ঐ লোকটির সঙ্গে কথা বলতে সক্ষম হবে এবং চুপ করে থাকবে না