একটি মিথ্যা প্রবাদ খন্ডন করা হয়েছে
1. প্রভুর বাক্য আমার কাছে এল
2. “তোমরা কেন ইস্রায়েল দেশটি সম্বন্ধে এই প্রবাদ বাক্য বল? তোমরা বলে থাক:পিতামাতারা টক দ্রাক্ষা ফল খেয়েছিল?কিন্তু তার ফলে সন্তানদের দাঁত টকেছে
3. কিন্তু প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমার জীবনের দিব্য যে ইস্রায়েলের লোকরা আর এই প্রবাদ বাক্যকে সত্য বলে মানবে না
4. প্রত্যেক জনের সঙ্গে আমি একই রকম ব্যবহার করব
5. “যদি কেউ সত্ হয় তবে সে বাঁচবে
6. প্রতিমাদের উদ্দেশ্যে উত্সর্গীকৃত খাদ্যের ভাগ পাবার জন্য সে পর্বতে যায় না
7. সেই লোক অপরের অবস্থার সুযোগ নেয না
8. সে কাউকে টাকা ধার দিলে সুদ নেয না
9. সে আমার বিধিগুলি পালন করে
10. “কিন্তু সেই সত্ লোকের কোন পুত্র থাকতে পারে যে ঐ সত্ কাজের কোনটিই করেনি
11. অথবা সেই পুত্র এই মন্দ কাজগুলির কোন একটি করতে পারে যেমন মূর্ত্তিদের উদ্দেশ্যে উত্সর্গীকৃত খাদ্য খেতে পর্বতে যাওয়া, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া,
12. গরীব অসহায় লোকের সঙ্গে অন্যায় ব্যবহার, অপরের অবস্থার সুযোগ নেওয়া, কেউ ধার শোধ করলে তার বন্ধক ফিরিয়ে না দেওয়া
13. সেই দুষ্ট সন্তান সুদের লোভে ঋণ দিয়ে সুদ দিতে বাধ্য করতে পারে
14. “এখন সেই দুষ্ট লোকের কোন সন্তান থাকতে পারে যে পিতার মন্দ কাজ দেখে সেইভাবে জীবনযাপন করতে অস্বীকার করছে
15. সে হয়তো মূর্ত্তিদের উদ্দেশ্যে উত্সর্গীকৃত বলির অংশ খেতে পর্বতে যায় না
16. সেই ভাল সন্তান হয়তো অপরের অবস্থার সুযোগ নেয না
17. সে হয়তো গরীবদের সাহায্য করে, কেউ ধার চাইলে তাকে ধার দেয় এবং সুদ চায় না, সে হয়তো আমার বিধিসকল পালন ও তার অনুধাবন করে, সেই উত্তম সস্তান তার পিতার পাপের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে না, সে বাঁচবে
18. তার পিতা লোকদের আঘাত ও চুরি করে থাকতে পারে, আমাদের প্রজাদের প্রতি কোন মঙ্গলজনক কাজ না করে থাকতে পারে
টার্ন এবং লাইভ
19. “তোমরা প্রশ্ন করতে পার, ‘কেন পিতার পাপেরজন্য পুত্র মারা যাবে না?’ এর কারণ, সেই পুত্র সত্ জীবনযাপন ও ভাল কাজ করেছিল
20. যে ব্যক্তি পাপ করে কেবল সেই মারা যাবে
21. “এখন যদি কোন মন্দ লোক তার জীবন পরিবর্তন করে, তবে সে মরবে না, বরং বাঁচবে
22. সে ক্ষেত্রে ঈশ্বর তার কৃত মন্দ কাজগুলি মনে রাখবেন না
23. প্রভু আমার সদাপ্রভু বলেন, “দুষ্ট লোকের মরণ হোক এ আমি চাই না
24. “কিন্তু যদি কোন ভাল লোক ভাল হওয়া থেকে বিরত হয়ে দুষ্টলোকের মত আচরণ করে, অন্যায় করে, নানা ঘৃণিত কাজ করে তাহলে সে কি বাঁচবে? সে ক্ষেত্রে ঈশ্বর তার পূর্বের সত্কাজগুলি স্মরণে আনবেন না
25. ঈশ্বর বলেন, “তোমরা যে বলে থাক, ‘প্রভু আমার সদাপ্রভু ন্যায়বান নন!’ কিন্তু হে ইস্রায়েল পরিবার শোন: আমিই ন্যায়বান, তোমরাই তারা যারা ন্যায়বান নও
26. যদি কোন ভাল লোক পরিবর্তিত হয়ে দুষ্ট হয়ে ওঠে, তবে সে তার মন্দ কাজের জন্য অবশ্যই মারা যাবে
27. আর যদি কোন দুষ্ট ব্যক্তি পরিবর্তিত হয়ে ভাল ও ন্যায়বান হয় তবে সে তার জীবন বাঁচাবে
28. সেই ব্যক্তি নিজের মন্দতা দেখে বুঝে আমার কাছে ফিরে এসেছিল
29. ইস্রায়েলের লোকরা বলে, “এটা ঠিক নয়! প্রভু আমাদের সদাপ্রভু ন্যায়বিচার করছেন না
30. কারণ ইস্রায়েল পরিবার, আমি প্রত্যেক ব্যক্তিকে তার কর্মানুসারে বিচার করব
31. তোমরা যে সব মন্দ জিনিষ করেছ তা ছুঁড়ে ফেলে দাও
32. আমি তোমাদের হত্যা করতে চাইনা