সেয়ার পর্বতের বিচার
1. প্রভুর এই বাক্য আমার কাছে এল; তিনি বললেন,
2. “মনুষ্যসন্তান, সেযীর পর্বতের দিকে তাকাও এবং আমার হয়ে তার বিরুদ্ধে কথা বল
3. তাকে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেন:“‘সেযীর পর্বত, আমি তোমার বিরুদ্ধে! আমি তোমাকে শাস্তি দেব; তোমাকে একটি শূন্য অকর্মণ্য ভূমি করে দেব
4. আমি তোমার শহর সকল ধ্বংস করব
5. কারণ তুমি সব সময় আমার প্রজাদের বিরুদ্ধে
6. তাই প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমার জীবনের দিব্য, আমি তোমাকে মৃত্যুর হাতে তুলে দেব
7. আর আমি সেযীর পর্বতকে শূন্য ও ধ্বংস স্থানে পরিণত করব
8. আমি তার পর্বতগুলি শবে পূর্ণ করব আর সেই মৃতদেহগুলি তোমাদের পর্বত, উপত্যকা ও নদ-নদীর চারধারে ছড়িয়ে পড়ে থাকবে
9. আমি তোমায় চির কালের জন্য শূন্য করব
10. তোমরা বলেছিলে, “ঐ দুই জাতি ও দেশ ইস্রায়েল ও যিহূদা আমাদের হবে, তা আমাদের নিজস্ব অধিকারে থাকবে
11. এবং প্রভু আমার সদাপ্রভু বলেন, “তোমরা আমার প্রজাদের প্রতি ঈর্ষান্বিত ছিলে
12. আর তোমরা এও জানবে যে আমি তোমাদের সব নিন্দা শুনেছি
13. তোমরা গর্বিত ভাবে আমার বিরুদ্ধে কথা বলেছিলে
14. প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “যখন আমি তোমাদের ধ্বংস করব তখন সমস্ত পৃথিবী আনন্দিত হবে
15. ইস্রায়েল দেশ ধ্বংস হবার সময় তুমি আনন্দিত হয়েছিলে