মিশর একটি বড় গাছের মত কেটে ফেলল
1. নির্বাসনের এগারোতম বছরের তৃতীয় মাসের প্রথম দিনে প্রভুর এই বাক্য আমার কাছে এল
2. “মনুষ্যসন্তান, এই কথাগুলি মিশরের রাজা ফরৌণ ও তার প্রজাদের গিয়ে বল
3. অশূরীয় হল লিবানোনের একটি এরস বৃক্ষের মত
4. জলে সেই গাছের বৃদ্ধি হত
5. তাই সেই বৃক্ষ ক্ষেত্রের অন্যান্য বৃক্ষের চেয়ে উচ্চতায় লম্বা ছিল
6. আকাশের সমস্ত পাখি সেই গাছের ডালে বাসা বাঁধল
7. সেই বৃক্ষ অতি সুন্দর, অতি বৃহত্ ও লম্বা ডাল যুক্ত ছিল
8. এমনকি ঈশ্বরের বাগানের এরস বৃক্ষও এত বড় ছিল না
9. আমি তাকে অনেক শাখা বিশিষ্ট ও সুন্দর করলাম
10. তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “সেই গাছ বড় হল, তার মাথা মেঘ ছুঁলো আর তা এত উঁচু বলে তার মনে গর্ব হল!
11. সেই জন্য আমি একজন শক্তিশালী রাজার হাতে সেই বৃক্ষের ওপর নিয়ন্ত্রণভার দিলাম
12. বিদেশীরা পৃথিবীর ভয়ঙ্কর লোকরা তা কেটে তার শাখাগুলি পাহাড়ে ও উপত্যকায় ছড়িয়ে দিল
13. এখন সেই পতিত বৃক্ষে পাখিরা বাস করে; বন্য পশুরা তার পতিত শাখাগুলি মাড়িয়ে যায়
14. “এখন, জলের ধারের আর কোন গাছ ঐরকম বড়াই করবে না
15. প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, “সেই দিন যখন সেই বৃক্ষ শিওলে গেল, আমি লোকদের কাঁদিয়েছিলাম
16. আমি সেই বৃক্ষের পতন ঘটালাম আর জাতিগণ তার পতনের শব্দে ভয়ে কেঁপে উঠল
17. হ্যাঁ, বড় বৃক্ষটির সঙ্গে ঐ বৃক্ষরাও মৃত্যুর স্থানে নেমে গেল
18. “হে মিশর, এদনে অনেক বড় ও বলবান বৃক্ষ ছিল