একটি নতুন শহর, একটি নতুন মন্দির
1. নির্বাসনে যাবার পঁচিশতম বছরের শুরুতে অর্থাত্ মাসের দশম দিনে প্রভুর শক্তি আমার উপর এল
2. একটি দর্শনে, ঈশ্বর আমাকে ইস্রায়েল দেশে বহন করে নিয়ে গিয়ে এক উঁচু পর্বতের কাছে নামিয়ে দিলেন
3. প্রভু আমাকে সেখানে নিয়ে গেলেন
4. সেই পুরুষ আমায় বললেন, “হে মনুষ্যসন্তান, তোমার চোখ ও কান ব্যবহার কর
5. আমি একটা দেওয়াল দেখলাম যা মন্দিরের বাইরে মন্দিরকে চারধারে ঘিরে ছিল
মন্দিরের পূর্ব প্রবেশদ্বার
6. হাত লম্বা
7. রক্ষীদের ঘরগুলি ছিল মাপে লম্বায় এক মাপকাঠি ও চওড়ায় এক মাপকাঠি
8. তারপর সেই পুরুষটি বারান্দাটি মাপলেন
9. তা লম্বায়8 হাত হল
10. প্রবেশ পথের দুইধারে তিনটি করে ছোট ছোট ঘর ছিল
11. পুরুষটি প্রবেশ পথের মুখটি মাপল
12. প্রত্যেকটি ঘরের সামনে একটি নীচু প্রাচীর ছিল; সেই প্রাচীর দৈর্য়্ঘে ও প্রস্থেথ ছিল 1 হাত
13. পুরুষটি একটি ঘরের ছাদের কোণ থেকে অপর ঘরের ছাদের কোণ পর্য়ন্ত প্রবেশপথটি মাপলে তা মাপে 25 হাত হল
14. পুরুষটি পাশের দেওয়ালগুলির প্রত্যেকটি পাশ, এমনকি গাড়ী-বারান্দার দুই ধারের দেওয়ালগুলিও মাপল
15. বাইরের দরজার ভিতরের ধার থেকে দূরের বারান্দার প্রান্তটি ছিল 50 হাত
16. সব কটি রক্ষীদের ঘরের ওপরে পাশের দিকে দেওয়ালে ও অলিন্দে ছোট ছোট জানালা ছিল
বাইরের আদালত
17. তারপর পুরুষটি আমাকে বাইরের প্রাঙ্গণে নিয়ে গেল
18. দরজাটি লম্বায় যতখানি, প্রস্তরে বাঁধানো ভূমিটি প্রস্থে ততখানিই ছিল
19. পুরুষটি নীচের প্রবেশ পথের ভেতরের দিক থেকে ভেতরের প্রাঙ্গনের বাইরেটা পর্য়ন্ত মাপলে তা মাপে পূর্বদিকে ও উত্তরে 100 হাত হল
উত্তর গেটওয়ে
20. তারপর, সেই পুরুষটি বাইরের প্রাঙ্গন ঘিরে যে দেওয়াল, সেই দেওয়ালের উত্তর দিকে যে ফটক ছিল তা দৈর্য়্ঘে ও প্রস্থেথ মাপল
21. এই প্রবেশ পথ তার দুপাশের তিনটে করে ঘর এবং তার বারান্দা সবই মেপে প্রথম দরজাটার মত হল
22. এর জানালাগুলি, বারান্দা এবং খোদিত খেজুর গাছের চিত্রের মাপজোক সব আগের দরজার মতই ছিল
23. প্রাঙ্গণের উত্তর দিকের দরজা বরাবর ভিতরের প্রাঙ্গণে খাবার জন্য একটি দরজা ছিল
দক্ষিণ গেটওয়ে
24. তারপর পুরুষটি আমাকে দক্ষিণের দিকের দেওয়ালে নিয়ে গেল
25. প্রবেশ পথে ও তার বারান্দায অন্য প্রবেশ দ্বারগুলির মত জানালা ছিল
26. এই প্রবেশ দ্বারটির সামনে সাতটি ধাপ ছিল
27. ভেতরের প্রাঙ্গণের দক্ষিণ দিকে একটি প্রবেশদ্বার ছিল
অভ্যন্তরীণ আদালতের প্রবেশদ্বার
28. তারপর সেই পুরুষটি দক্ষিণ দিকের প্রবেশদ্বার দিয়ে আমায় ভিতরের প্রাঙ্গণে আনল
29. এর লাগোযা ঘরগুলি, পাশের দেওয়াল এবং বারান্দার মাপ ও অন্য দরজাগুলির সমান হল
30. বারান্দাটি প্রস্থে 25 হাত ও দৈর্য়্ঘে 5 হাত ছিল
31. এবং এর বারান্দা ছিল দরজার পথের শেষে বাইরের প্রাঙ্গণের গায়ে
32. তখন সেই পুরুষটি আমাকে পূর্ব দিকের ভিতরের প্রাঙ্গণে নিয়ে চলল
33. এর ঘরগুলি, পাশের প্রাচীর ও বারান্দার মাপগুলি অন্য প্রবেশ দ্বারের সমান ছিল
34. এবং প্রবেশ পথের শেষে ভিতরের প্রাঙ্গণেই ছিল এর বারান্দা
35. তখন সেই পুরুষটি আমায় উত্তর দিকের প্রবেশদ্বারের দিকে নিয়ে চলল
36. এর ঘরগুলি, পাশের দেওয়াল ও বারান্দার মাপগুলিও অন্য দ্বারগুলির সমান হল
37. এবং এর বারান্দাটি ছিল প্রবেশ পথের শেষে বাইরের প্রাঙ্গণের গায়ে
যেখানে কোরবানি প্রস্তুত করা হয়েছিল
38. সেখানে একটি ঘর ছিল যার দরজা খুললে এই ফটকের বারান্দায এসে পড়ে
39. এই বারান্দার দুই দিকে দরজার দুইধারে দুটি টেবিল ছিল
40. এই বারান্দার বাইরে দরজার প্রতি পাশে দুটি করে টেবিল ছিল
41. সুতরাং ভিতরের দেওয়ালের দিকে চারটি টেবিল এবং বাইরের দেওয়ালের দিকে চারটে টেবিল- মোট আটটি টেবিল যাজকরা নৈবেদ্য়ের নিমিত্তে পশু বলি দেবার জন্য ব্যবহার করত
42. হোমবলির জন্যও পাথর কেটে তৈরী করা চারটি টেবিল ছিল
43. এই জায়গায় দেওয়ালের গায়ে মাংস ঝোলাবার জন্য তিন ইঞ্চি লম্বা আংটাসমূহ ছিল
গায়ক এবং পুরোহিতদের জন্য চেম্বার
44. ভিতরের প্রাঙ্গণে যাজকদের জন্য দুটি ঘর ছিল
45. সেই পুরুষটি আমায় বলল, “দক্ষিণ দিকে মুখ করে যে ঘরটি সেটি মন্দিরের চত্বরে সেবায রত যাজকদের জন্য
46. কিন্তু উত্তর দিকে মুখ করা ঘরটি সেই সব যাজকদের জন্য যারা বেদীতে পরিচর্য়ার কাজ করে
ইনার কোর্ট এবং ভেস্টিবুলের মাত্রা
47. পুরুষটি ভিতরের প্রাঙ্গণটি মাপলে দেখা গেল তা এক প্রকৃত বর্গক্ষেত্র
48. তারপর সেই ব্যক্তিটি আমায় মন্দিরের দক্ষিণ গাড়ী বারান্দায নিয়ে গিয়ে দুই ধারের দেওয়াল মাপল
49. বারান্দাটি প্রস্থেথ 20 হাত ও দৈর্য়্ঘে 12 হাত, দশ ধাপ সিঁড়ি উঠে গিয়েছিল বারান্দা পর্য়্য়ন্ত