ব্যাবিলন, ঈশ্বরের তলোয়ার
1. প্রভুর বাক্য আবার আমার কাছে এল
2. “হে মনুষ্যসন্তান, জেরুশালেমের দিকে তাকাও ও তার পবিত্র স্থানগুলির বিরুদ্ধে এই কথা বল
3. ইস্রায়েল দেশের প্রতি বল, ‘প্রভু এই সব কথা বলেন: আমি তোমার বিরুদ্ধে! আমি খাপ থেকে তরবারি খুলে ভাল ও মন্দ সব লোককেই তোমার কাছ থেকে দূর করব!
4. আমি যখন ভাল ও মন্দ উভয় প্রকার লোককেই তোমা হতে উচ্ছেদ করি তখন খাপ থেকে তরবারি বের করে তা দক্ষিণ থেকে উত্তর দিকের লোকদের বিরুদ্ধে ব্যবহার করব
5. তখন সমস্ত লোক জানবে যে আমিই প্রভু
6. ঈশ্বর বলেন, “হে মনুষ্যসন্তান, মন ভেঙ্গে গেছে এমন মানুষ যেভাবে শোক করে, লোকদের সামনে সেই ভাবে শোক কর
7. তখন তারা তোমায় জিজ্ঞেস করবে, ‘কেন তুমি এই সব আওয়াজ করছ?’ তখন তুমি বলবে, ‘শোকের সংবাদ আসছে বলে
8. প্রভুর বাক্য আমার কাছে এল
9. “মনুষ্যসন্তান লোকদের কাছে আমার হয়ে এই কথা বল, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন:“এই দেখ, একটি তরবারি এবং তরবারিটিতে শান দেওয়া হয়েছে ও পালিশ করা হয়েছে
10. হত্যার জন্য সেই তরবারি ধারালো করা হয়েছে
11. তাই তরবারিটিকে ঘসা-মাজা করা হয়েছে এবং ধার দেওয়া হয়েছে, এখন তা ব্যবহার করা যাবে
12. “‘হে মনুষ্যসন্তান, চিত্কার কর
13. এটা কেবল পরীক্ষা নয়
14. ঈশ্বর বলেন, “মনুষ্যসন্তান, হাততালি দাও, আমার হয়ে লোকদের কাছে বল
15. তাদের হৃদয় ভয়ে গলে যাবে আর বহু লোক পতিত হবে
16. তরবারি শাণিত হও! ডানদিকে ছেদ কর
17. “তখন আমিও আমার হাতে তালি দেব
18. প্রভুর বাক্য আমার কাছে এল, তিনি বললেন,
19. “হে মনুষ্যসন্তান, দুটি রাস্তা অাঁক যা দিয়ে বাবিলের রাজার তরবারি ইস্রায়েলে আসতে পারে
20. চিহ্নটা ব্যবহার কর তরবারি কোন রাস্তা ব্যবহার করবে তা বোঝাতে
21. যে জায়গায় দুই রাস্তা আলাদা হয়ে গেছে সেখানে বাবিলের রাজা এসেছে
22. “ঐ চিহ্নগুলি তাকে ডানদিকের পথ ধরতে বলেছে, যে পথ জেরুশালেমের দিকে যাচ্ছে! সে প্রাচীর-ভেদক যন্ত্র আনার পরিকল্পনা করছে
23. ইস্রায়েলের লোকরা ঐসব যাদু চিহ্নের মানে বুঝবে না
24. প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা অনেক মন্দ কাজ করেছ
25. আর ওহে ইস্রায়েলের দুষ্ট নেতারা, তোমরা হত হবে
26. প্রভু আমার সদাপ্রভু বলেন, “শিরস্ত্রান খুলে ফেল! মুকুট খুলে নাও! পরিবর্তনের সময় এসেছে
27. আমি শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস করব
অম্মোনীয়দের বিরুদ্ধে একটি তলোয়ার
28. ঈশ্বর বললেন, “মনুষ্যসন্তান, লোকদের কাছে আমার হয়ে এই কথা বল, ‘প্রভু আমার সদাপ্রভু অম্মোনের অধিবাসী ও তাদের লজ্জাকর দেবতাদের উদ্দেশ্যে এই সব কথা বলেন:“তরবারি! একটি তরবারি! সেই তরবারিটি তার খাপের বাইরে আছে
29. তোমার দর্শনগুলি কোন কাজের নয়
30. “‘তরবারি (বাবিল) তুলে তা খাপে ফিরিয়ে রাখ
31. তোমার বিরুদ্ধে আমার রোধ ঢেলে দেব
32. তোমরা জ্বালানীর মত হবে