টায়ারের বিরুদ্ধে ঘোষণা
1. নির্বাসনের একাদশতম বছরের মাসের প্রথম দিনে প্রভুর বাক্য আমার কাছে এল
2. “হে মনুষ্যসন্তান, সোর জেরুশালেমের বিরুদ্ধে বাজে কথা বলেছে, বলেছে ‘সাবাস! নগরের লোক জন রক্ষা করে যে দরজা তা ধ্বংস হয়েছে
3. তাই প্রভু আমার সদাপ্রভু বলেন, “সোর, আমি তোমার বিরুদ্ধে
4. ঈশ্বর বলেন, “সেই শএু সেনারা সোরের প্রাচীর ধ্বংস করবে ও তার স্তম্ভগুলি টেনে মাটিতে নামাবে
5. সোর সমুদ্রের ধারে মাছের জাল বিছাবার জায়গা হবে
6. তারপর তার কন্যারা যারা মাঠে থাকবে তাদের হত্যা করা হবে
7. প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, “আমি উত্তর দিক থেকে সোরের বিরুদ্ধে এক শএু আনব
8. নবূখদ্রিত্সর তোমাদের নিকটের (ছোট ছোট শহরগুলি) ধ্বংস করবে
9. সে প্রাচীর -ভেদক যন্ত্র নিয়ে আসবে ও তীক্ষ্ণ অস্ত্র দিয়ে তোমাদের মিনারগুলো ভেঙ্গে ফেলবে
10. তার অশ্বের সংখ্যা এত হবে যে তাদের পায়ের ধূলো তোমায় ঢেকে ফেলবে
11. বাবিলের রাজা ঘোড়ায় চড়ে তোমার শহরের মধ্যে দিয়ে আসবে আর তার ঘোড়াগুলোর শব্দে সমস্ত পথ দলিত হবে
12. নবূখদ্রিত্সরের লোকরা তোমাদের ধন দৌলত ছিনিয়ে নিয়ে যাবে
13. আমি তোমার আনন্দের গান থামিয়ে দেব, লোকে আর তোমার বীণার শব্দ শুনতে পাবে না
14. আমি তোমায় একটি নগ্ন পাষাণে পরিণত করব
15. প্রভু আমার সদাপ্রভু সোরের প্রতি এই কথা বলেন: “ভূমধ্যসাগরের উপকূলের দেশগুলো তোমার পতনের শব্দে কাঁপবে
16. তখন উপকূলের দেশগুলির নেতারা তাদের সিংহাসন থেকে নেমে এসে দুঃখ প্রকাশ করবে
17. তোমার সম্বন্ধে তারা এই শোকগাথা গাইবে:“‘সোর, তুমি একটি বিখ্যাত শহর ছিলে
18. এখন তোমার পতনের দিনে উপকূলের দেশগুলো ভয়ে কাঁপবে
19. প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “সোর আমি তোমাকে ধ্বংস করব আর তুমি পুরানো শূন্য শহরে পরিণত হবে
20. আমি তোমায় গভীরতম গর্তে পাঠাব- যেখানে মৃতেরা রয়েছে
21. আমি তোমাকে ধ্বংস করব এবং তুমি চিরতরে বিগত হয়ে যাবে