মূর্তিপূজা শাস্তি হবে
1. ইস্রায়েলের কিছু প্রবীণ আমার কাছে এসে আমার সঙ্গে কথা বলার জন্য বসল
2. প্রভুর বাক্য আমার কাছে এল
3. “মনুষ্যসন্তান, এই লোকদের হৃদয়ে এখনও তাদের নোংরা মূর্ত্তিগুলো রয়েছে
4. কিন্তু আমি তাদের একটি উত্তর দেব
5. কারণ আমি তাদের হৃদয় স্পর্শ করতে চাই
6. “তাই ইস্রায়েল পরিবারকে এই সব কথা বলো
7. যদি কোন ইস্রায়েলীয়, অথবা ইস্রায়েলে বসবাসকারী আমাকে প্রশ্ন করবার জন্য কোন বিদেশী ভাব্বাদীর কাছে যায়, আমি তাকে উত্তর দেব
8. আমি সেই ব্যক্তির বিরুদ্ধে উঠে দাঁড়াব
9. আর যদি কোন ভাব্বাদী প্রতারিত হয় এবং অন্য কিছু বলে, তার মানে, আমি, প্রভু, ঐ ভাব্বাদীকে ঠকিয়েছি
10. তাই সেই পরামর্শ প্রার্থী প্রশ্নকারক ও উত্তরকারী ভাব্বাদী দুজনেই একই শাস্তি পাবে
11. আমি এটা করব যাতে ইস্রায়েলীয়রা আমাকে আর ছেড়ে না যায়
ক্রমাগত অবিশ্বস্ততার বিচার
12. তখন প্রভুর বাক্য আমার কাছে এল
13. “মনুষ্যসন্তান, যে জাতিই আমাকে পরিত্যাগ করবে ও আমার বিরুদ্ধে পাপ করবে তাকেই আমি শাস্তি দেব
14. যদিও নোহ, দানিয়েল ও ইযোব সেখানে বাস করেছিল তবু আমি সেই দেশকে শাস্তি দেব
15. ঈশ্বর বলেন, “অথবা আমি বন্য জন্তুদের সেই দেশে পাঠাতে পারি আর তারা দেশের সব লোক হত্যা করতে পারে
16. যদি নোহ, দানিয়েল ও ইযোব সেখানে বাস করত তবে আমি ওই তিনজন ধার্মিককে বাঁচাতাম
17. ঈশ্বর বলেন, “অথবা আমি ঐ দেশের বিরুদ্ধে একটি শএুসেনা পাঠাতে পারি
18. নোহ, দানিয়েল ও ইযোব সেখানে বাস করলে আমি ঐ তিন ধার্মিককে রক্ষা করতাম
19. ঈশ্বর বললেন, “অথবা আমি দেশের বিরুদ্ধে কোন রোগ পাঠাতে পারি
20. যদি নোহ, দানিয়েল ও ইযোব সেখানে বাস করত, তবে আমি ঐ তিন জনকে বাঁচাতাম কারণ তারা ধার্মিক
21. তখন প্রভু আমার সদাপ্রভু বললেন, “ভেবে দেখ তাহলে জেরুশালেমের পক্ষে তা কত অমঙ্গলজনক হবে: এই চারটি শাস্তির সব কটাই আমি তাদের বিরুদ্ধে পাঠাব
22. সেই দেশ থেকে কেউ কেউ পালাবে
23. তুমি তাদের জীবনযাপন ও তাদের মন্দ কাজগুলি দেখতে পাবে