টায়ারের রাজার বিরুদ্ধে ঘোষণা

1. প্রভুর বাক্য আমার কাছে এল; তিনি বললেন,

2. “মনুষ্যসন্তান, সোরের শাসককে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন:“‘তুমি ভীষণ গর্বিতমনা! বলে থাক, “আমি দেবতা!”‘ আমি সমুদ্রের মাঝে দেবতাদের আসনে বসি

3. তুমি নিজেকে দানিয়েলের চেয়েও জ্ঞানী মনে কর! মনে কর সব গুপ্ত বিষয় তুমি বের করতে পার!

4. দর্শন ও জ্ঞান দ্বারা তুমি তোমার ধন উপার্জন করেছ

5. তোমার মহা প্রজ্ঞা ও ব্যবসা দ্বারা তুমি ধনসম্পত্তি বাড়িয়েছ

6. “‘তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: সোর তুমি নিজেকে দেবতার মত মনে করতে

7. আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বিদেশীদের আনব

8. তারা তোমায় টেনে কবরে নামাবে

9. সেই ব্যক্তি তোমায় হত্যা করবে

10. তোমার সঙ্গে বিদেশীদেরমত আচরণ করা হবে এবং তুমি অপরিচিতদের মধ্যে মারা যাবে

টায়ারের রাজার জন্য বিলাপ

11. প্রভুর এই বাক্য আমার কাছে এল

12. “মনুষ্যসন্তান, সোরের রাজাকে নিয়ে এই শোকের গানটা গাও

13. তুমি ঈশ্বরের উদ্য়ান এদনে ছিলে

14. আমি বিশেষ ভাবে তোমার জন্যই একজন করূবকে তোমার একজন অভিভাবক হিসেবে নিযুক্ত করেছিলাম

15. তোমাকে যখন সৃষ্টি করেছিলাম তখন তুমি ধার্মিক ও সত্‌ ছিলে

16. তুমি ব্যবসা করে বিরাট ধন লাভ করলে

17. তোমার সৌন্দর্য়্য়ই তোমাকে গর্বিত করেছিল

18. অসাধু ব্যবসাযী হিসাবে তুমি বহু অন্যায় কাজ করেছিলে

19. তোমার যা অবস্থা হল তা দেখে অন্য জাতির লোকরা বিস্মিত

সিডনের বিরুদ্ধে ঘোষণা

20. প্রভুর বাক্য আমার কাছে এল; তিনি বললেন,

21. “মনুষ্যসন্তান, সীদোনের দিকে তাকিযে আমার হয়ে সেই স্থানের বিরুদ্ধে কথা বল

22. বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন:“‘সীদোন আমি তোমার বিরুদ্ধে! তোমার লোকেরা আমায় সম্মান করতে শিখবে! আমি সীদোনকে শাস্তি দেব

23. আমি সীদোনে রোগ ও মৃত্যু পাঠাব আর শহরের মধ্যে বহু লোক মারা যাবে

24. “‘ইস্রায়েলের চার ধারের দেশগুলো যারা তাদের ঘৃণা করেছিল, তারা ইস্রায়েলকে আঘাত করতে আর জ্বালাজনক হুল বা কাঁটার মত হবে না

ইস্রায়েলের ভবিষ্যত আশীর্বাদ

25. প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, “আমি ইস্রায়েলের জনগণকে অন্যান্য জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমিই আবার তাদের পরিবারকে এংত্র করব

26. তারা সেই দেশে নিরাপদেই বাস করবে, ঘরবাড়ী বানাবে ও দ্রাক্ষা গাছ লাগাবে

Bibles

Books

Chapters