মিশরের বিরুদ্ধে ঘোষণা
1. নির্বাসনের দশম বছরের দশম মাসের (জানুযারী) দ্বাদশ দিনে প্রভুর, আমার সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল
2. “মনুষ্যসন্তান, মিশরের রাজা ফরৌণের দিকে তাকিযে তার বিরুদ্ধে ও মিশরের বিরুদ্ধে আমার হয়ে এই কথা বল
3. বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন:“‘মিশরের রাজা ফরৌণ, আমি তোমার বিরুদ্ধে
4. কিন্তু আমি তোমার চোযালে বঁড়শি দিয়ে বিঁধিযে দেব
5. “‘আমি তোমাকে মাছশুদ্ধ নদী থেকে ডাঙ্গায তুলে আনব
6. তখন মিশরে বসবাসকারী সবাই জানবে যে আমিই প্রভু
7. যখন ইস্রায়েল তোমার সঙ্গে লেগে রইল, তখন তুমি ভেঙ্গে পড়লে এবং সে তোমার ঘাড় মটকে দিল
8. তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “আমি তোমার বিরুদ্ধে তরবারি আনব, এবং তোমার সমস্ত লোকজন ও পশুপাখি ধ্বংস করব
9. মিশর শূন্য ও ধ্বংস হবে, তখন তারা জানবে আমিই প্রভু
10. তাই আমি (ঈশ্বর) তোমার বিরুদ্ধে
11. কোন লোক এমনকি পশুও মিশরের মধ্যে দিয়ে যাতায়াত করবে না
12. আমি মিশর ধ্বংস করব
13. প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “আমি মিশরের লোকদের বহু জাতির মধ্যে ছিন্ন ভিন্ন করব
14. আমি মিশরীয়দের বন্দী দশা ফেরাব, তাদের জন্মভূমি পথ্রোষে ফিরিয়ে আনব কিন্তু তাদের রাজ্যও তার গুরুত্ব হারাবে
15. অন্যান্য রাজ্যের থেকে সেই রাজ্য সব চেয়ে কম গুরুত্বপূর্ণ হবে
16. ইস্রায়েল পরিবার আর কখনও মিশরের উপরে নির্ভর করবে না
ব্যাবিলোনিয়া মিশর লুণ্ঠন করবে
17. নির্বাসনের সাতাশতম বছরের প্রথম মাসের প্রথম দিনে প্রভুর এই বাক্য আমার কাছে এল
18. “মনুষ্যসন্তান, নবূখদ্রিত্সর বাবিলের রাজা সোরের বিরুদ্ধে প্রবলভাবে তার সৈন্যদের দিয়ে যুদ্ধ করিযেছিলেন
19. তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “আমি মিশর দেশ বাবিলের রাজা নবূখদ্রিত্সরকে দেব আর সে মিশরের লোকদের বহন করে নিয়ে যাবে
20. আমি নবূখদ্রিত্সরকে তার কঠোর পরিশ্রমের পুরস্কার হিসাবে মিশর দেশ দিয়েছি
21. সেই দিন আমি ইস্রায়েল পরিবারকে শক্তিশালী করব, তখন হে যিহিষ্কেল আমি তোমাকে তাদের কাছে কথা বলতে দেব আর তারা জানবে যে আমিই প্রভু