মন্দির, প্রভুর বাসস্থান
1. সেই পুরুষটি আমাকে পূর্বের দিকের প্রবেশ দ্বারের দিকে নিয়ে চলল
2. সেখানে পূর্ব দিক থেকে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা এসে উপস্থিত হল
3. এই দর্শনটি ছিল সেটির মত যখন আমি দেখেছিলাম তিনি জেরুশালেম শহর ধ্বংস করতে এসেছিলেন এবং কবার নদীর ধারে আমি যে দর্শন দেখেছিলাম সেটার মত
4. পূর্ব দিকের দরজা থেকে প্রভুর মহিমা মন্দিরের মধ্যে এল
5. তারপর আত্মা আমায় তুলে নিয়ে ভেতরের প্রাঙ্গণের মধ্যে নিয়ে এল
6. আমি কাউকে মন্দিরের ভেতর থেকে আমার সাথে কথা বলতে শুনলাম
7. মন্দিরের ভেতর থেকে আসা সেই রব আমায় বললেন, “হে মনুষ্যসন্তান, আমার সিংহাসন ও পাদদেশ সমেত এই আমার স্থান
8. তারা আমার চৌকাঠের পাশে তাদের চৌকাঠ এবং আমার দরজায খুঁটির পাশে তাদের দরজার খুঁটি লাগিয়ে আমার নামকে লজ্জিত করবে না
9. এখন তারা তাদের য়ৌন পাপতাদের রাজাদের মৃতদেহ আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাক্, তাহলে আমি চির কাল তাদের সঙ্গে বাস করব
10. “এখন হে মনুষ্যসন্তান, ইস্রায়েল পরিবারকে ঐ মন্দিরের সম্বন্ধে বল
11. আর তাদের কৃত সমস্ত মন্দ কাজের জন্য তারা লজ্জিত হবে
12. মন্দির সম্বন্ধে এই হল বিধি: এই সীমানার মধ্যবর্তী যে পাহাড়, তার চূড়োর সমস্ত জায়গাটাও অতি পবিত্র
বেদীর মাত্রা
13. “লম্বা মাপকাঠি ব্যবহার করে হাত বেদীর মাপ এইরকম
14. মাটি থেকে তলার প্রান্ত পর্য়ন্ত গোড়ার মাপ 2হাত, প্রস্থে 1হাত এবং ছোট ধার থেকে বড় ধার মাপে 4হাত, প্রস্থে 2হাত
15. বেদীতে পবিত্র আগুনের জায়গাটা উচ্চতায় 4হাত
16. বেদীতে আগুনের যে জায়গাটা তা মাপে দৈর্য়্ঘে 12হাত এবং প্রস্থে 12হাত, আকারে একেবারে বর্গক্ষেত্র
17. গা থেকে বের হওয়া সরু তাকটিও আকারে বর্গক্ষেত্র, মাপে লম্বায় 14হাত ও প্রস্থে 14হাত
বেদী পবিত্র করা
18. তখন সেই পুরুষটি আমায় বলল, “হে মনুষ্যসন্তান, প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন: ‘বেদীর জন্য এই হল আইন, যে সময় তুমি বেদী নির্মাণ করবে সে সময় হোমবলি উত্সর্গ ও রক্ত ছিটানো এই অনুসারে কোর
19. তুমি সাদোক পরিবারের জন্য পাপার্থক বলি হিসাবে একটি যুব ষাঁড় দেবে
20. “ষাঁড়ের কিছুটা রক্ত নিয়ে তা বেদীর চার কোণের চারটি সিং-এ লাগাবে এবং তার চারদিকের ধারেও লাগাবে
21. তারপর পাপার্থক বলির জন্য সেই ষাঁড় নিয়ে তা মন্দিরের বাইরের চত্বরের উপযুক্ত জায়গায় পোড়াবে
22. দ্বিতীয় দিনে তুমি এক নির্দোষ পুং ছাগ উত্সর্গ করবে
23. যখন বেদী শুচিকরণের কাজ শেষ হবে তখন তুমি নির্দোষ এক যুব ষাঁড় ও তার সাথে এক নির্দোষ পুং মেষ এনে তা উত্সর্গ করবে
24. তারপর তুমি তা প্রভুর সামনে উত্সর্গ করবে
25. সাত দিনের প্রত্যেক দিনের পাপার্থক বলির জন্য তুমি ছাগ উত্সর্গ করবে
26. সাতদিন ধরে যাজকরা বেদীটিকে শুচি করবে যাতে ঈশ্বরের উপাসনার জন্য তা প্রস্তুত হয়
27. সাত দিনের পর অষ্টম দিনে যাজক অবশ্যই হোমবলি ও সহভাগীতার বলি বেদীতে উত্সর্গ করবে