টায়ারের জন্য বিলাপ

1. প্রভুর বাক্য আবার আমার কাছে এল, তিনি বললেন,

2. “মনুষ্যসন্তান, সোর সম্বন্ধে এই শোকের গান গাও

3. সোরের সম্বন্ধে এই কথাগুলি বলো:“সোর, তুমি হলে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া পথ

4. ভূমধ্যসাগর তোমার শহরের সীমা

5. তোমার নির্মাতারা তক্তা তৈরী করার জন্য সনীর পর্বত থেকে এরস কাঠ এনে ব্যবহার করত

6. তারা বৈঠা তৈরী করতে বাশনের ওক কাঠ ব্যবহার করেছিল

7. তোমার পাল তৈরী করতে ব্যবহৃত হয়েছিল মিশরের তৈরী রঙ্গীন মসিনা

8. সীদোন ও অর্বদের লোকরা তোমার জন্য নৌকা বেয়ে এসেছিল

9. গবালের প্রবীণরা ও জ্ঞানবান লোকরা তক্তার মাঝে ছেঁদা মেরামতের জন্য জাহাজে ছিল

10. “পারস, লূদ ও পূটের লোকরা তোমার সেনাদলে যোদ্ধা হয়েছিল

11. অর্বদ ও হেলেখেরলোকরা তোমার শহর ঘিরে যে প্রাচীর, তাকে পাহারা দিত

12. “তোমার উত্তম বণিকদের মধ্যে তর্শীশ ছিল একজন

13. গ্রীস, তূবল এবং মেশক-এর লোকরা তোমার সঙ্গে ব্যবসা করত

14. তোগর্ম জাতির লোকেরা অশ্ব, যুদ্ধের অশ্ব ও গর্ধভ দিয়ে তোমার জিনিস কিনত

15. দদানের লোকরাও তোমার সঙ্গে ব্যবসা করত

16. তোমার বহু উত্তম দ্রব্য়ের জন্য অরামও তোমার সাথে ব্যবসা করত

17. “যিহূদা ও ইস্রায়েলের লোকরাও তোমার সঙ্গে ব্যবসা করত

18. দম্মেশক তোমার এক জন ভাল এতো ছিল

19. দম্মেশক এবং উষল থেকে গ্রীসীয লোকরা তোমার কাছ থেকে জিনিষ কিনত

20. দদানের জন্য ভাল ব্যবসা হত

21. আরব ও কেদরের নেতারা মেষশাবক, মেষ ও ছাগল দিয়ে তোমার দ্রব্য কিনত

22. শিবা ও রামাহার বণিকরা তোমার সাথে ব্যবসা করত

23. হারণ, কন্নী, এদন এবং শিবা, অশূর ও কিল্মদের বনিকরা তোমার সঙ্গে ব্যবসা করত

24. তারা সুঁচের কাজ করা নীল কাপড়, বহু রঙের গালিচা, শক্ত করে পাকানো দড়ি এবং এরস কাঠের গুড়ি দিয়ে ব্যবসা করত

25. তোমার বেচে দেওয়া জিনিসগুলি তর্শীশের জাহাজগুলি বয়ে নিয়ে যেত

26. তোমার দাঁড়ীরা তোমাকে গভীর সমুদ্রে নিয়ে গেছে

27. তোমার ধনসম্পত্তি সব সমুদ্রে ছিটিয়ে যাবে

28. “তোমার নাবিকদের কান্না শুনে প্রধান ভূখণ্ডটি ভয়ে কেঁপে উঠবে!

29. তোমার জাহাজের সমস্ত কর্মীরা সমুদ্রে ঝাঁপ দেবে

30. তারা তোমার সম্বন্ধে দুঃখ করবে

31. তারা তোমার জন্য মাথা কামাবে ও শোক বস্ত্র পরবে

32. “তাদের সেই ভারী কান্নার মধ্যেও তারা তোমায় নিয়ে এই শোক গাথা গাইবে ও কাঁদবে

33. তোমার ব্যবসাযীরা সমুদ্র পারাপার করল, তোমার বিপুল ধনে ও পণ্যে তুমি বহুলোককে তুষ্ট করলে

34. কিন্তু এখন তুমি সমুদ্র ও তার গভীর জলের দ্বারা চূর্ণ হয়েছ

35. উপকূলে বাসকারী সব লোকে তোমার সম্বন্ধে বিস্মিত

36. অন্য দেশের বণিকরা তোমাকে নিয়ে শিস দেয়

Bibles

Books

Chapters