জ্যাকবের ছেলেদের কাছে শেষ কথা
1. এরপর যাকোব তাঁর পুত্রদের তার কাছে ডাকলেন এবং বললেন, “আমার বাছারা এখানে আমার কাছে এস
2. “যাকোবের পুত্ররা এস, একসাথে এসে শোন তোমাদের পিতা ইস্রায়েল কি বলছেন
3. “রূবেণ আমার প্রথম জাত, তুমিই তো আমার প্রথম সন্তান, পুরুষ হিসাবে আমার শক্তির প্রথম প্রমাণ
4. কিন্তু বন্যার মত তোমার কামেচ্ছা, তুমি তা দমন করো নি
5. “শিমিয়োন ও লেবি ভাই ভাই
6. তারা গোপনে মন্দ বিষয পরিকল্পনা করল
7. তাদের রাগ এক অভিশাপ
8. “যিহূদা তোমার ভাইরা তোমার প্রশংসা করবে
9. আমার বাছা, তুমি শিকারের ওপর দাঁড়িয়ে থাকা সিংহের মতো
10. যিহূদার বংশ থেকেই রাজারা উঠবে
11. সে দ্রাক্ষালতা দিয়ে তার গাধা বাঁধবে
12. তার চোখ দ্রাক্ষারস পান করে লাল, তার দাঁত দুধ পান করে সাদা
13. “সবূলূন সমুদ্রের কাছে বাস করবে
14. “ইষাখর খচ্চরের মত কঠিন পরিশ্রম করেছে
15. সে দেখবে তার বিশ্রাম স্থান উত্তম
16. “দান ইস্রায়েলের অন্য বংশের মতোই নিজের প্রজাদের বিচার করবে
17. দান হবে পথের ধারের সাপের মতো
18. হে প্রভু, আমি তোমার পরিত্রাণের অপেক্ষা করছি
19. “এক দল দস্যু গাদকে আক্রমণ করবে
20. “আশেরের দেশে উত্তম খাদ্য উত্পন্ন হবে
21. “নপ্তালি মুক্ত হরিণীর মতো, আর তার বাক্য তাদের সুন্দর শিশুর মতো
22. “য়োষেফ কৃতকার্য়্য় হয়েছে
23. অনেক লোক তার বিরুদ্ধে গেছে এবং তার সঙ্গে যুদ্ধ করেছে
24. কিন্তু সে তার পরাক্রমী ধনু ও দক্ষ বাহুর সাহায়্য়ে যুদ্ধ জয় করেছে
25. তোমার পিতার ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন
26. আমার পূর্বপুরুষরা অনেক আশীর্বাদ ভোগ করেছেন
27. “বিন্যামীন ক্ষুধার্ত নেকড়ে
28. এই হল ইস্রায়েলের বারো বংশ
জ্যাকবের মৃত্যু ও সমাধি
29. তারপর ইস্রায়েল তাদের এই নির্দেশ দিয়ে বললেন, “মৃত্যুর পর আমি চাই আমার লোকদের সঙ্গে পুনর্মিলিত হতে, সুতরাং হেতীয ইফ্রোণের ক্ষেতে য়ে গুহা আছে সেখানে আমার পিতৃপুরুষদের সেই গুহায় আমায় কবর দিও
30. সেই কবর কনান দেশে মম্রির কাছে মক্পেলা থেকে কিনেছিলেন য়েন কবর দিতে পারেন
31. অব্রাহাম ও তার স্ত্রী সারাও সেই কবরে সমাহিত হয়েছিলেন
32. সেই গুহা হেতীয়দের কাছ থেকে কেনা সেই ক্ষেতের মধ্যে রয়েছে
33. যাকোব তার পুত্রদের সঙ্গে কথা বলা শেষ করে শুয়ে পড়লেন