সারার মৃত্যু ও সমাধি
1. সারা 127 বছর বেঁচ্ছেিলেন
2. কনান দেশের কিরিয়থ অর্ব অর্থাত্ হিব্রোণ নগরে তাঁর মৃত্যু হল
3. তারপর স্ত্রীর মৃতদেহ রেখে হেতের জনগোষ্ঠীর সঙ্গে কথা বলতে গেলেন
4. তিনি বললেন, “দেশ পর্য়টন করতে করতে আপনাদের দেশে এসে আমি পরবাসী হিসেবে বাস করছি
5. হেতেরা উত্তরে বলল,
6. “মহাশয়, আমাদের মধ্যে আপনি ঈশ্বরের মহান নেতাদের একজন
7. অব্রাহাম উঠে দাঁড়িয়ে তাঁদের নমস্কার করলেন
8. অব্রাহাম তাদের বললেন, “আপনারা সত্যিই যদি আমার মৃত স্ত্রীকে কবর দেওয়ার ব্যাপারে সাহায্য করতে চান তাহলে আমার হয়ে সোহরের পুত্র ইফ্রোণের সঙ্গে কথা বলুন
9. ইফ্রোণের ক্ষেতের শেষে য়ে মক্পেলার গুহাটা আছে সেটা আমি কিনতে চাই
10. য়াঁদের সঙ্গে অব্রাহাম কথা বলছিলেন তাঁদের মধ্যে ইফ্রোণ উপবিষ্ট ছিলেন
11. “না, মহাশয়, এখানেই ঐ ক্ষেত এবং গুহাটিও আমি আমার লোকেদের সামনে আপনাকে দেব
12. তখন অব্রাহাম সমবেত হেতের লোকদের সবিনয় নমস্কার করলেন
13. সকলের উপস্থিতিতে তিনি ইফ্রোণকে বললেন, “কিন্তু আমি ঐ জমির পুরো দাম আপনাকে দিতে চাই
14. উত্তরে ইফ্রোণ অব্রাহামকে বললেন,
15. “মহাশয়, আমার কথা শুনুন
16. অব্রাহাম বুঝতে পারলেন য়ে ইফ্রোণের কথার মধ্যেই জমিটার মূল্য উল্লিখিত রয়েছে
17. সুতরাং ইফ্রোণের জমির স্বত্ত্বাধিকারীর পরিবর্তন হল
18. তিনি ঐ জমির অন্তর্গত গুহা এবং সমস্ত বৃক্ষাদির স্বত্ত্বাধিকারী হলেন
19. তারপর অব্রাহাম মম্রির (হিব্রোণে) নিকটস্থ জমিতে অর্থাত্ কনান দেশের এক গুহার মধ্যে তাঁর স্ত্রী সারাকে সমাধিস্থ করলেন
20. অব্রাহাম হেতের জনগোষ্ঠীর কাছ থেকে ঐ জমি ও জমির মধ্যেকার গুহা কিনলেন