জাতি নোহ থেকে অবতীর্ণ
1. শেম, হাম ও য়েফত্ এই তিনজন ছিল নোহর পুত্র
2. য়েফতের পুত্রগণ হল: গোমর, মাগোগ, মাদয়, য়বন, তূবল, মেশক এবং তীরস
3. গোমরের পুত্রগণ হল: অস্কিনস, রীফত্ এবং তোগর্ম
4. যবনের পুত্রগণ হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং দোদানীম
5. ভূমধ্যসাগর অঞ্চলে য়ে সকল মানুষের বাস তারা সকলেই য়েফতের সন্তানসন্ততি
6. হামের পুত্রগণ হল: কূশ, মিশর, পূট এবং কনান
7. কূশের পুত্রগণ হল: সবা, হবীলা, সপ্তা, রযমা এবং সপ্তক
8. নিম্রোদ নামেও কুশের এক পুত্র ছিল
9. প্রভুর সম্মুখে নিম্রোদ একজন বড় শিকারী হয়ে উঠল
10. নিম্রোদের রাজত্ব বাবিল থেকে শিনিযর দেশে এরক অক্কদ এবং কল্নী পর্য্ন্ত বিস্তৃত হয়েছিল
11. নিম্রোদ অশূরেও গিয়েছিল
12. রেষণ (নীনবী এবং কেলহের মধ্যবর্তী ভুভাগে রেষণ মহানগরের পত্তন হয়
13. মিশর ছিল লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,
14. পথ্রোষীয়, কস্লূহীয় আর কপ্তোরীয় অঞ্চলগুলির অধিবাসীদের জনক
15. কনান ছিল সীদোনের পিতা
16. কনান ছিলেন যিবুষীয়, ইমোরীয় জনগোষ্ঠী, গির্গাশীয়দের পিতা
17. হিব্বীয় জনগোষ্ঠী, অর্কীয় জনগোষ্ঠী, সীনীয় জনগোষ্ঠী,
18. অর্বদীয় জনগোষ্ঠী, সমারীয় জনগোষ্ঠী এবং হমাতীয় জনগোষ্ঠী কনান থেকে উদ্ভুত হয়
19. কনানীয়দের দেশ উত্তরে সীদোন থেকে দক্ষিণে গরার পর্য্ন্ত, পশ্চিমে ঘসা থেকে পূর্বে সদোম ও ঘমোরা পর্য্ন্ত এবং অদ্মা ও সবোযীর থেকে লাশা পর্য্ন্ত বিস্তৃত ছিল
20. এই সমস্ত মানুষই ছিল হামের উত্তরপুরুষ
21. য়েফতের বড় ভাই ছিল শেম
22. শেমের পুত্ররা হল: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম
23. অরামের পুত্রেরা হল: উষ, হূল, গোখর এবং মশ
24. অর্ফক্ষদের পুত্র শেলহ, শেলহের পুত্র এবর
25. এবরের দুই পুত্র
26. য়ক্তনের পুত্রেরা হল: অল্মোদদ, শেলফ, হত্সমবিত্, য়েরহ,
27. হদোরাম, উবল, দিক্ল,
28. ওবল, অবীমায়েল, শিবা,
29. ওফীর, হবীলা এবং য়োবব
30. পূর্ব দিকেমেষা এবং পার্বত্য দেশের মধ্যবর্তী ভুভাগে তারা বাস করত
31. এরা সবাই ছিল শেমের পরিবারের অন্তর্গত
32. এই সবগুলোই নোহের পুত্রদের পরিবার