সদোমের হীনতা
1. সেদিন সন্ধ্যায় সদোম নগরে দুজন দূত এলেন
2. বললেন, “মহাশয়গণ, অনুগ্রহ করে একবার আমার বাড়ীতে আসুন এবং আপনাদের সেবা করার সুযোগ দিন
3. কিন্তু লৌট নিজের বাড়ীতে তাঁদের নিয়ে যাওয়ার জন্যে পীড়াপীড়ি করতে লাগলেন
4. সেদিন সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার ঠিক আগে, নগরের নানা প্রান্ত থেকে নানা বয়সের বহু লোক লোটের বাড়িতে এল
5. তারা বলল, “আজ সন্ধ্যায় যারা এসেছে, কোথায় তারা? তাদের বাইরে নিয়ে এস - আমরা তাদের সাথে য়ৌন সহবাস করতে চাই
6. লৌট বাইরে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিল
7. সেই জনতার উদ্দেশ্যে লোট বলল, “না! বন্ধুরা, আমি মিনতি করছি, এমন খারাপ কাজ কোরো না
8. দেখ, আমার দুটি মেয়ে আছে - কোনও পুরুষ তাদের স্পর্শ করে নি
9. য়েসব লোকেরা লোটের বাড়ী ঘিরে রেখেছিল তারা উত্তর দিল, “আমাদের পথ থেকে সরে যাও
10. কিন্তু য়ে দুজন পুরুষ লোটের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা হঠাত্ দরজা খুলে বেরিয়ে এসে লোটকে ভেতরে টেনে নিয়ে গেলেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন
11. তারপর তাঁরা বাইরের মারমুখো জনতার জন্যে কিছু একটা করলেন
সদোম ও গমোরা ধ্বংস হয়ে গেছে
12. অতিথি দুজন লোটকে জিজ্ঞেস করলেন, “তোমার পরিবারের আর কেউ কি এই শহরে বাস করে? তোমার জামাই, ছেলে, মেয়ে কিংবা পরিবারের আর কেউ কি এখানে আছে? যদি থাকে তাহলে তাদের এখনই এই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য বলো
13. আমরা এই নগর ধ্বংস করে দেব
14. তখন লোট বেরিয়ে গিয়ে তাঁর অন্যান্য মেয়েদের যারা বিয়ে করেছে সেই মেয়েদের স্বামীদের অর্থাত্ জামাইদের সঙ্গে কথা বললেন
15. পরদিন ভোরে সেই দূতেরা লোটকে তাড়া দিলেন
16. কিন্তু লোটের সব গুলিযে গেল এবং তিনি নগর ছেড়ে যাওয়ার ব্যাপারে তাড়া করলেন না
17. তাই ঐ দুজন লোট এবং তাঁর পরিবারকে নগরের বাইরে নিয়ে এলেন
18. কিন্তু লৌট এই দুজনকে বললেন, “মহাশয়গণ, দয়া করে আমায় অত দূরে দৌড়ে য়েতে বলবেন না!
19. আমি আপনাদের সেবকমাত্র, তবু আমার প্রতি আপনাদের অসীম দয়া
20. দেখুন, এখানে কাছেই একটা খুব ছোট শহর আছে
21. দূত লোটকে বললেন, “ভালো কথা আমি তোমার অনুরোধ স্বীকার করেছি
22. কিন্তু সেখানে শীঘ্রই দৌড়ে যাও
23. সূর্য়োদযের সঙ্গে সঙ্গে লোট সোযরে পৌঁছলেন
24. একই সময়ে প্রভু সদোম ও ঘমোরা ধ্বংস করা শুরু করলেন
25. অর্থাত্ প্রভু ঐ নগরগুলি ধ্বংস করলেন
26. লোট যখন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন তখন লোটের স্ত্রী নিষেধ ভুলে একবার পেছনে নগরের দিকে তাকালেন এবং তখনই লবণের মূর্ত্তি হয়ে গেলেন
27. খুব সকালে অব্রাহাম আগে য়েখানটাতে প্রভুর সামনে দাঁড়িয়েছিলেন সেই স্থানটিতে তিনি আবার গিয়ে দাঁড়ালেন
28. অব্রাহাম সদোম এবং ঘমোরার দিকে তাকিযে দেখলেন
29. ঈশ্বর উপত্যকার সমস্ত নগর ধ্বংস করলেন
লুটের বংশধর
30. সোযরে বাস করতে লোটের ভয় করছিল
31. দুজনের মধ্যে য়ে মেয়ে বড় সে একদিন ছোট বোনকে বলল, “পৃথিবীতে সর্বত্র স্ত্রী ও পুরুষ বিয়ে করে এবং তাদের সন্তানাদি হয়
32. তাই আমরা পিতাকে প্রচুর দ্রাক্ষারস পান করিযে বেহুঁশ করিয়ে দেব
33. সেই রাত্রে দু মেয়ে তাদের পিতার কাছে গেল এবং তাঁকে প্রচুর দ্রাক্ষারস পান করতে দিল
34. পরদিন ছোট বোনকে বড় বোন বলল, “গত রাত্রে আমি পিতার সঙ্গে এক বিছানায শুয়েছি
35. সুতরাং সেই রাত্রে দু মেয়ে আবার পিতাকে নেশাতে বেহুঁশ করে দিল
36. লোটের দু মেয়েই গর্ভবতী হল
37. বড় মেয়ের হল এক পুত্র সন্তান
38. ছোট মেয়েও এক পুত্র সন্তানের জন্ম দিল