আব্রাহামের বিশ্বাস নিশ্চিত করা হয়েছে
1. এই সমস্ত কিছুর পরে ঈশ্বর ঠিক করলেন য়ে তিনি অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করবেন
2. তখন ঈশ্বর বললেন, “তোমার একমাত্র পুত্র যাকে তুমি ভালবাস সেই ইসহাককে মোরিয়া দেশে নিয়ে যাও
3. পরদিন সকালে ঘুম থেকে উঠে অব্রাহাম যাত্রার জন্যে গাধার পিঠে জিন সাজালেন
4. তিনদিন চলার পর অব্রাহাম দূরে দৃষ্টিপাত করলেন আর গন্তব্যস্থল দেখতে পেলেন
5. তখন ভৃত্য দুজনের উদ্দেশ্যে অব্রাহাম বললেন, “গাধাটা নিয়ে তোমরা এখানে অপেক্ষা করো, আমি ছেলেকে নিয়ে নির্দিষ্ট স্থানটিতে যাব এবং উপাসনা করব
6. অব্রাহাম হোমের জন্যে কেটে আনা কাঠ ছেলের কাঁধে দিলেন
7. ইসহাক পিতা অব্রাহামকে বলল, “পিতা!”অব্রাহাম উত্তর দিলেন, “বলো, পুত্র!”ইসহাক বলল, “পিতা! হোমের জন্যে সব আয়োজন দেখতে পাচ্ছি, কিন্তু হোমের আগে বলি দেওয়ার জন্যে মেষশাবক কোথায়?”
8. অব্রাহাম বললেন, “আমার পুত্র, বয়ং ঈশ্বর বলির জন্যে মেষশাবকের ব্যবস্থা করবেন
9. তাঁরা সেই স্থানটিতে পৌঁছলেন যেখানে ঈশ্বর য়েতে বলেছিলেন
10. এবার অব্রাহাম খাঁড়া বের করে ইসহাককে বলি দেওয়ার জন্যে তৈরী হলেন
11. কিন্তু তখন প্রভুর দূত অব্রাহামকে বাধা দিলেন
12. দূত বললেন, “তোমার পুত্রকে হত্যা কোরো না, তাকে কোন রকম আঘাত দিও না
13. তখন অব্রাহাম একটা মেষ দেখতে পেলেন
14. সুতরাং অব্রাহাম ঐ স্থানটির একটা নাম দিলেন, “যিহোবা-য়িরি
15. স্বর্গ থেকে প্রভুর দূত দ্বিতীয়বার অব্রাহামকে ডেকে বললেন,
16. “আমার জন্যে তুমি তোমার একমাত্র পুত্রকেও বলি দিতে প্রস্তুত ছিলে
17. আমি তোমাকে অবশ্য আশীর্বাদ করব
18. পৃথিবীর প্রত্যেক জাতি তোমার উত্তরপুরুষদের মাধ্যমে আশীর্বাদ পাবে
19. তখন অব্রাহাম তাঁর ভৃত্যদের কাছে ফিরে গেলেন
নাহোরের পরিবার
20. এইসব ঘটনার পরে অব্রাহামের কাছে এই খবর এল, “শোনো, তোমার ভাই নাহোর এবং তার স্ত্রী মিল্কারও এখন সন্তানাদি হয়েছে;
21. প্রথম পুত্রের নাম উষ, দ্বিতীয় পুত্রের নাম বূষ, তৃতীয় পুত্র কমূয়েল হল অরামের পিতা
22. তারপরে আছে কেষদ, হসো, পিল্দশ, ষিদ্লক এবং বথুযেল
23. বথুয়েল হল রিবিকার পিতা
24. তাছাড়া দাসী রূমার থেকেও নাহোরের আরও চারজন পুত্র ছিল