আব্রামের প্রতিশ্রুতি
1. প্রভু অব্রামকে বললেন, “তুমি এই দেশ, নিজের জাতিকুটুম্ব এবং পিতার পরিবার ত্যাগ করে, আমি য়ে দেশের পথ দেখাব সেই দেশে চল
2. তোমা হতে আমি এক মহাজাতি উত্পন্ন করব
3. যারা তোমাকে আশীর্বাদ করবে, সেই লোকেদের আমি আশীর্বাদ করব এবং যারা তোমাকে অভিশাপ দেবে, সেই লোকেদের আমি অভিশাপ দেব
4. অতঃপর অব্রাম প্রভুর আজ্ঞা পালন করলেন
5. অব্রাম সঙ্গে নিলেন স্ত্রী সারী, ভ্রাতুষ্পুত্র লোট এবং হারণে তাঁদের যা কিছু ছিল সে সবই নিয়ে গেলেন
6. অব্রাম কনান দেশের মধ্য দিয়ে শিখিম শহরে গেলেন এবং তারপরে মোরিতে এক বিশাল গাছের কাছে গেলেন
7. প্রভু অব্রামের সকাশে আত্মপ্রকাশ করলেন
8. তারপর অব্রাম সেই স্থান ত্যাগ করে গেলেন বৈথেলের পূর্বদিকে অবস্থিত পর্বতে এবং সেখানে তাঁর শিবির স্থাপন করলেন
9. অতঃপর তিনি পুনরায় তাঁর যাত্রা শুরু করলেন
মিশরে আব্রাম
10. তখন দেশটা ছিল খুব শুষ্ক
11. তিনি খেয়াল করলেন য়ে তাঁর স্ত্রী সারী কত সুন্দরী
12. মিশরীয পুরুষরা তোমায় দেখবে
13. তাই সবাইকে বলবে য়ে তুমি আমার বোন
14. তখন অব্রাম মিশরে গেলেন
15. মিশরের নেতারা কেউ কেউ তাঁকে দেখলেন
16. অব্রামকে সারীর ভাই মনে করে ফরৌণ অব্রামের প্রতি সদয় ব্যবহার করলেন
17. আর ফরৌণ অব্রামের স্ত্রীকে নিলেন
18. তখন ফরৌণ অব্রামকে ডেকে বললেন, “তুমি আমার প্রতি খুব অন্যায় করেছ! সারী য়ে তোমার স্ত্রী সে কথা আমায় বলো নি কেন?
19. তুমি কেন বলেছিলে য়ে সারী তোমার বোন? তোমার বোন মনে করে আমি ওকে আমার স্ত্রী করব বলে এনেছিলাম
20. তারপর ফরৌণ তাঁর লোকজনদের আদেশ করলেন, “অব্রামকে মিশরের বাইরে নিয়ে যাও