প্রতিশ্রুতির পুত্র

1. পরে প্রভু পুনরায় অব্রাহামের সামনে আবির্ভূত হলেন

2. অব্রাহাম চোখ তুলে দেখলেন য়ে তাঁর সামনে তিনজন আগন্তুক দাঁড়িয়ে

3. অব্রাহাম বললেন, “মহাশয়গণ, আমি আপনাদের সেবক, আমার এখানে আপনারা কিছুক্ষণ অবস্থান করুন

4. আপনাদের পা ধোযার জন্যে আমি জল এনে দিচ্ছি

5. আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি এবং আপনারা ইচ্ছামত আহার করে আবার আপনাদের গন্তব্য অভিমুখে যাত্রা করতে পারেন

6. অব্রাহাম তাড়াতাড়ি তাঁবুর ভেতরে গেলেন

7. তারপর অব্রাহাম তাঁর গোয়ালে দৌড়ে গেলেন

8. তারপর অব্রাহাম সেই মাংস আর খানিকটা দুধ ও পনীর এনে অতিথি তিনজনের সামনে রাখলেন

9. তারপর তাঁরা জিজ্ঞাসা করলেন, “তোমার স্ত্রী সারা কোথায়?”অব্রাহাম বললেন, “ওখানে ঐ তাঁবুর মধ্যে

10. তখন প্রভু বললেন, “আমি আবার বসন্তকালে আসব

11. অব্রাহাম ও সারা তখন রীতিমত বৃদ্ধ-বৃদ্ধা

12. স্বভাবতই সারা যা শুনলেন তা বিশ্বাস করলেন না

13. তখন প্রভু অব্রাহামকে বললেন, “সারা হাসছে

14. কিন্তু প্রভুর পক্ষে কি কোনও কাজ খুব কঠিন? না! আমি য়েমন বলেছি, আবার বসন্তকালে, তেমনই আসব এবং তোমার স্ত্রী সারার তখন সন্তান হবে

15. কিন্তু সারা বলল, “আমি হাসি নি! (একথা বললেন কারণ তিনি ভয় পেয়েছিলেন

আব্রাহাম সোডোমের জন্য মধ্যস্থতা করেন

16. তারপর সেই তিনজন আগন্তুক যাওয়ার জন্যে উঠে দাঁড়ালেন

17. প্রভু আপন মনে বললেন, “এখন আমি কি করব তা কি অব্রাহামকে বলব?

18. অব্রাহাম থেকে জন্মলাভ করবে এক মহান ও শক্তিশালী জাতি এবং অব্রাহামের জন্যেই পৃথিবীর সমস্ত মানুষ আশীর্বাদ প্রাপ্ত হবে

19. আমি অব্রাহামের সাথে এক বিশেষ চুক্তি করেছি

20. তারপরে প্রভু বললেন, “য়ে নিদারুণ পাপ সেখানে সংঘটিত হচ্ছে, তার জন্য আমি সদোম এবং ঘমোরার বিরুদ্ধে তীব্র আর্তনাদ শুনেছি

21. যত খারাপ বলে শুনেছি তা সত্যিই তত খারাপ কিনা তা আমি নিজে গিয়ে দেখব

22. তখন তাঁরা তিনজন সদোম অভিমুখে হাঁটতে শুরু করলেন

23. অব্রাহাম প্রভুর কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, “প্রভু, আপনি কি ভাল লোকেদেরও ধ্বংস করবেন য়েমন আপনি মন্দ লোকেদের ধ্বংস করেন?

24. সদোম নগরে যদি 50 জনও ভাল লোক থাকে তাহলে আপনি কি করবেন? তাহলেও কি আপনি নগরটা ধ্বংস করবেন? নিশ্চয়ই আপনি ঐ নগরবাসী 50 জন ভাল লোকের জন্যে নগরটা ধ্বংস করবেন?

25. তাহলে আপনি নিশ্চয়ই ঐ নগরটা বা ঐ খারাপ লোকেদের ধ্বংস করবেন না? যদি তা করেন তাহলে ভাল এবং মন্দ লোকেদের একই পরিণতি হবে

26. তখন প্রভু বললেন, “আমি যদি সদোম নগরে 50 জন ভাল লোক পাই তাহলে আমি সমগ্র নগরটাকেই রক্ষা করব

27. তখন অব্রাহাম বললেন, “আপনার তুলনায় আমি নেহাতই ধুলো আর ছাই

28. যদি ভাল লোকদের থেকে 5 জনেকে খুঁজে না পাওয়া যায় তখন কি করবেন? নগরে যদি মাত্র 45 জন ভাল লোক থাকে? মাত্র 5 জনকে পাওয়া গেল না বলে কি আপনি গোটা নগর ধ্বংস করে ফেলবেন?”তখন প্রভু বললেন, “যদি আমি 45 জন ভাল লোককেও পাই তাহলে ঐ নগর ধ্বংস করব না

29. অব্রাহাম আবার বললেন, “সেখানে গিয়ে আপনি যদি মাত্র 40 জন ভাল লোককে পান তাহলে কি আপনি পুরো নগর ধ্বংস করবেন?”প্রভু বললেন, “আমি যদি 40 জন ভাল লোককেও পাই তাহলে আমি নগরটা ধ্বংস করব না

30. অব্রাহাম বললেন, “প্রভু দয়া করে আমার ওপর রাগ করবেন না

31. তখন অব্রাহাম বললেন, “আপনাকে কি আর একবার বিরক্ত করতে পারি? যদি সেখানে মাত্র 20 জন ভাল লোক পান তাহলে কি করবেন?”প্রভু বললেন, “আমি যদি 20 জন ভাল লোক পাই তাহলে আমি নগরটা ধ্বংস করবো না

32. তখন অব্রাহাম বললেন, “প্রভু দয়া করে রাগ করবেন না, কিন্তু শেষবারের মতো আর একটি প্রশ্ন দিয়ে আপনাকে বিরক্ত করি

33. প্রভুর অব্রাহামকে যা বলার ছিল, সব বলা হয়ে গেল

Bibles

Books

Chapters