চুক্তির চিহ্ন
1. অব্রামের 99 বছর বয়স হলে প্রভু তাঁর সামনে আবির্ভূত হলেন
2. এটা যদি করো তাহলে আমাদের মধ্যে একটা চুক্তির ব্যবস্থা করব
3. তখন অব্রাম ঈশ্বরের সামনে প্রণামে নত হলেন
4. “আমাদের চুক্তিতে এটি আমার অংশ
5. আমি তোমার নাম পরিবর্তন করব
6. আমি তোমার বংশ অতিশয বৃদ্ধি করব
7. এবং তোমার ও আমার মধ্যে এক চুক্তি সম্পন্ন হবে
8. আমি তোমাকে এবং তোমার সব উত্তরপুরুষদের এই কনান দেশ দেব যার মধ্য দিয়ে তোমরা যাত্রা করছ
9. এবং ঈশ্বর অব্রাহামকে বললেন, “এখন তোমার দিক থেকে এই চুক্তি হবে এই রকম
10. এটাই চুক্তি যা তুমি মেনে চলবে
11. তোমার আর আমার মধ্যে চুক্তি য়ে তুমি মেনে চলবে, এই সুন্নত হবে তার প্রমাণস্বরূপ
12. শিশু পুত্রের বয়স আট দিন হলে এই সুন্নত সম্পন্ন করবে
13. সুতরাং তোমার জাতির প্রত্যেক শিশু পুত্রকে সুন্নত করা হবে
14. অব্রাহাম, তোমার ও আমার মধ্যে এটাই চুক্তি; সুন্নত করা হয়নি এমন কোন পুরুষ থাকলে সে হবে তার নিজের লোকেদের স্বজাতির থেকে বিচ্ছিন্ন
15. ঈশ্বর অব্রাহামকে বললেন, “তোমার স্ত্রী সারীকে আমি এক নতুন নাম দেব
16. আমি তাকে আশীর্বাদ করব
17. ঈশ্বরকে য়ে তিনি মান্য করেন এই কথা বোঝাবার জন্যে অব্রাহাম আভূমি মাথা নত করলেন
18. তখন অব্রাহাম ঈশ্বরকে বলল, “আশা করি ইশ্মাযেল বেঁচে থেকে আপনার সেবা করবে
19. ঈশ্বর বললেন, “না! আমি বলেছি য়ে তোমার স্ত্রী সারার একটি পুত্র হবে
20. “তুমি ইশ্মাযেলের কথা বলেছ এবং আমি সে কথা শুনেছি
21. কিন্তু আমি ইসহাকের সঙ্গে চুক্তিবদ্ধ হব
22. অব্রাহামের সঙ্গে কথা শেষ করে ঈশ্বর উপরে স্বর্গে চলে গেলেন
23. ঈশ্বর অব্রাহামকে পরিবারের সমস্ত পুরুষ ও বালকের সুন্নতের কথা বলেছিলেন
24. অব্রাহামকে যখন সুন্নত করা হল তখন তাঁর বয়স 99 বছর
25. এবং তাঁর পুত্র ইশ্মাযেলের সুন্নতের সময় 13 বছর বয়স ছিল
26. অব্রাহাম ও তাঁর পুত্রের একই দিনে সুন্নত করা হয়
27. সেই একই দিনে অব্রাহামের বাড়ীর সমস্ত পুরুষেরাও সুন্নত হয়