এষৌ পরিবার

1. এষৌর (ইদোম) বংশ বৃত্তান্ত এই

2. এষৌ কনান দেশের এক স্ত্রীলোককে বিয়ে করেন

3. এবং ইশ্মায়েলের কন্যা বাসমত্‌, বাসমতের বোনের নাম নবায়োত

4. এষৌ এবং আদার পুত্রের নাম ইলীফস

5. অহলীবামার তিনটি পুত্রের নাম য়িযূশ, যালম ও কোরহ

6. এষৌ এবং যাকোবের প্রচুর সম্পত্তি এবং বহু লোকজন হয়ে যাবার জন্য তাদের পক্ষে একসঙ্গে থাকা অসম্ভব হয়ে উঠল

7. তাদের প্রচুর পশুপাল ছিল বলে সেই জমিটি, যেখানে তারা থাকত, তাদের প্রয়োজন মেটাতে পারত না

8. তাই এষৌ তার ভাই যাকোবের কাছ থেকে চলে গেলেন

9. এষৌ হলেন ইদোমীয়দের পূর্বপুরুষ

10. এষৌ এবং আদার পুত্র ইলীফস

11. ইলীফসের পাঁচটি পুত্র ছিল: তৈমন, ওমার, সফো, গযিতম ও কনস

12. তিম্না নামে এষৌর একজন দাসীও ছিল

13. রূয়েলের চার পুত্রের নাম নহত্‌, সেরহ, শল্ম ও মিসা

14. এষৌর তৃতীয় স্ত্রীর নাম ছিল অহলীবামা, ইনি ছিলেন অনার কন্যা

ইদোমের প্রধানরা

15. এষৌ হতে উত্পন্ন পরিবারগোষ্ঠীগুলি হল নিম্নরূপ:এষৌর প্রথম পুত্র ইলীফস থেকে উত্পন্ন তৈমন, ওমার, সফো, কনস,

16. কোরহ, গযিতম ও অমালেক

17. এষৌর পুত্র রূয়েল ছিলেন নহত্‌, সেরহ শল্ম ও মিসার পিতা

18. এষৌর স্ত্রী অহলীবামা, অনার কন্যা, য়িযূশ, বালম ও কোরহের জন্ম দিলেন

19. এষৌ হতে উত্পন্ন ঐ পুরুষরা প্রত্যেকে ছিলেন তাঁদের নিজ পরিবারগোষ্ঠীর নেতা

সেয়ারের পুত্র

20. হোরীয় সেয়ীরের এই পুত্ররা সেই দেশে বাস করত

21. এই পুত্ররা ছিল ইদোম দেশে সেয়ীর হতে আসা হোরীয় পরিবারের গোষ্ঠীর নেতাসকল

22. লোটন ছিলেন হোরি এবং হেমনের পিতা

23. শোবল ছিলেন অল্ বন, মানহত্‌, এবল, মফো ও ওনমের পিতা

24. সিবিয়োনের দুই পুত্র ছিল অযা ও অনা

25. অনা ছিলেন দিশোন ও অহলীবামার পিতা

26. দিশোনের চার পুত্র ছিল

27. এত্সরের তিন পুত্র ছিল

28. দীশনের দুই পুত্র ছিল

29. হোরীয পরিবারগুলির দলপতিদের নামগুলি এইরকম: লোটন, শোবল, সিবিযোন,

30. অনা, দিশোন, এত্সর ও দীশোন

ইদোমের রাজারা

31. সেই সময় ইদোমে রাজারা রাজত্ব করতেন

32. যিয়োরের পুত্র বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তার রাজধানীর নাম দিন্হাবা

33. বেলার মৃত্যুর পর য়োবব রাজা হলেন

34. য়োববের মৃত্যুর পর হূশম রাজত্ব করলেন

35. হূশমের মৃত্যুর পর বেদদের পুত্র হদদ সেই নগর শাসন করলেন

36. হদদের মৃত্যুর পর সম্ল সেই দেশ শাসন করতে থাকেন

37. সম্লের মৃত্যুর পর শৌল সেই দেশ শাসন করতে থাকেন

38. শৌলের মৃত্যুর পর বাল্হানন সেই দেশে রাজত্ব করেন

39. বাল্হাননের মৃত্যুর পর হদর সেই দেশে রাজত্ব করেন

এষার প্রধানগণ

40. এষৌ ছিলেন ইদোম পরিবারগুলির পিতা

41. ইদোম পরিবারগুলি হল তিম্ন, অল্বা, য়িথেত্‌, অহলীবামা,

42. এলা, দীনোন, কনস, তৈমন, মিব্মস, মগদীয়েল ও ঈরম

43. এই পরিবারগুলির নাম অনুসারেই তাদের বসতি স্থানের নাম হল

Bibles

Books

Chapters