পাপের নৈবেদ্য
1. প্রভু মোশিকে বললেন,
2. “ইস্রায়েলের লোকদের বলো: যদি কোন মানুষ অজান্তে পাপ করে ফেলে এবং প্রভু ইস্রায়েলে করতে বারণ করেছেন তেমন কোন কাজ করে, তখন মানুষটি অবশ্যই এই কাজগুলি করবে:
3. “যদি অভিষিক্ত যাজক এমন একটা ভুল করে বসে ইস্রায়েলেতে মানুষ তার পাপে দোষী হয়ে ইস্রায়েলেয, তখন যাজক তার পাপের জন্য অবশ্যই প্রভুর কাছে একটি নৈবেদ্য দান করবে
4. অভিষিক্ত যাজক এঁড়ে বাছুরটিকে সমাগম তাঁবুর প্রবেশ পথে আনবে
5. সেই যাজক বাছুরটি থেকে কিছুটা রক্ত নিয়ে তা সমাগম তাঁবুর ভেতরে নিয়ে আসবে
6. পরে তার আঙুল রক্তের মধ্যে ডোবাবে এবং পবিত্রতম জায়গার আচ্ছাদনের সামনে প্রভুর সামনে সাতবার সেই রক্ত ছেটাবে
7. যাজক কিছুটা রক্ত সুগন্ধী বেদীর কোণে লাগাবে
8. পাপের জন্য নৈবেদ্যর বাছুরটির সমস্ত চর্বি সে বের করে নেবে
9. সে অবশ্যই বৃক্ক এবং কটির নীচে যে চর্বি তাদের ঢেকে রাখে তা নেবে
10. মঙ্গল নৈবেদ্যর ষাঁড়টির উত্সর্গীকরণের মতই যাজক অবশ্যই এই সমস্ত অংশগুলো উত্সর্গ করবে
11. কিন্তু যাজক অবশ্যই ষাঁড়টির চামড়া, ভেতরের অংশগুলো এবং শরীরের বর্য়্জ পদার্থ এবং মাথা ও পাযের সমস্ত মাংস সরিয়ে রাখবে
12. সেখানে অবশ্যই সে কাঠের ওপর সেই সব অংশ রেখে পোড়াবে
13. “এমনও হতে পারে যে সমগ্র ইস্রাযেল জাতি না জেনে পাপ করেছে
14. যদি তারা সেই পাপ সম্বন্ধে বুঝতে পারে, তবে তারা সমগ্র জাতির জন্য পাপের নৈবেদ্য হিসেবে একটা এঁড়ে বাছুর উত্সর্গ করবে
15. লোকদের মধ্যেকার প্রবীণরা প্রভুর সামনে ষাঁড়টির মাথায় হাত রাখবে এবং তখন একজন প্রভুর সামনে এঁড়ে বাছুরটিকে হত্যা করবে
16. অভিষিক্ত যাজক যে তখন কর্তব্যরত ছিল, সে কিছুটা রক্ত সমাগম তাঁবুতে নিয়ে আসবে
17. যাজকটি তার আঙুল রক্তের মধ্যে ডোবাবে এবং তা সাতবার প্রভুর সামনে পর্দার সম্মুখভাগে ছিটিয়ে দেবে
18. তারপর যাজক কিছুটা রক্ত বেদীর কোণগুলোয ফেলবে
19. এরপর যাজক প্রাণীটির সমস্ত চর্বি নেবে এবং তা বেদীর ওপর পোড়াবে
20. যাজক পাপ নৈবেদ্য যেমনভাবে ষাঁড়টিকে উত্সর্গ করেছিল সেইভাবেই এই সমস্ত অংশগুলো উত্সর্গ করবে
21. যাজক অবশ্যই এই ষাঁড়টিকে শিবিরের বাইরে আনবে এবং তা পোড়াবে, যেমনভাবে সে প্রথম ষাঁড়কে পুড়িয়েছিল
22. “একজন শাসক অজান্তে পাপ করতে পারে এবং তার প্রভু ঈশ্বর ইস্রায়েলে ইস্রায়েলে করতে অবশ্যই নিষেধ করেছিলেন, তার মধ্যে কোন একটা সে করে ফেলতে পারে
23. যদি শাসক তার পাপ সম্বন্ধে বুঝতে পারে, তা হলে সে অবশ্যই কোন দোষ নেই এমন একটি পুরুষ ছাগল আনবে
24. শাসকটি অবশ্যই তার হাত ছাগলটির মাথায় রাখবে আর প্রভুর সামনে যেখানে হোমবলি হত্যা করা হয় সেখানেই তাকে হনন করবে
25. পাপ নৈবেদ্যর কিছুটা রক্ত যাজক অবশ্যই তার আঙুলে নেবে এবং জ্বলন্ত নৈবেদ্যর বেদীর কোণগুলোয তা লাগাবে
26. আর ছাগলটির সমস্ত মেদ যাজক অবশ্যই বেদীর ওপর পোড়াবে; মঙ্গল নৈবেদ্য দানের মেদ যেমনভাবে সে পোড়ায সেইভাবে যাজক অবশ্যই তা পোড়াবে
27. “সাধারণ মানুষের কেউ যদি অজান্তে পাপ করে এবং প্রভু ইস্রায়েলে নিষিদ্ধ করেছেন এমন কিছু যদি করে তাহলে সে তার অপরাধের জন্য আইনের কাছে দাযবদ্ধ থাকবে
28. যদি সেই ব্যক্তিটির নিজের পাপ সম্বন্ধে অবগত হয় তবে সে নিশ্চয়ই দোষ নেই এমন একটি স্ত্রী ছাগল আনবে
29. সে তার হাত প্রাণীটির মাথায় রাখবে এবং হোমবলির জায়গায় তাকে হত্যা করবে
30. তারপর যাজক ছাগলটির কিছুটা রক্ত তার আঙুলে নেবে এবং হোমবলির বেদীর কোণগুলোতে সেই রক্ত ছিযিে দেবে
31. যেমনভাবে মঙ্গল নৈবেদ্য থেকে মেদ দেওয়া হয়, সেইভাবে যাজক অবশ্যই ছাগলটির সমস্ত মেদ উত্সর্গ করবে
32. “পাপের নৈবেদ্য হিসেবে যদি সেই লোকটি একটি মেষশাবক আনে তাহলে তাকে অবশ্যই কোন দোষ নেই এমন একটি স্ত্রী শাবক আনতে হবে
33. লোকটি অবশ্যই তার হাত প্রাণীটির মাথায় রাখবে এবং যেখানে তারা হোমবলি হত্যা করে সেখানেই দোষ মোচনের নৈবেদ্যকে হত্যা করবে
34. যাজক তার আঙুলে অবশ্যই সেই পাপমোচনের নৈবেদ্য থেকে কিছুটা রক্ত নেবে এবং হোমবলির বেদীর কোণগুলিতে তা লাগাবে
35. যেমনভাবে মঙ্গল নৈবেদ্যগুলির মধ্যে মেষশাবকের মেদ মাংস উত্সর্গ করা হয়, যাজক সেইভাবে মেষশাবকটির সমস্ত মেদ উত্সর্গ করবে