প্রসবের পরে আচার
1. প্রভু মোশিকে বললেন,
2. “ইস্রায়েলের লোকদের বলো: যদি একজন স্ত্রীলোক একটি শিশু পুত্রের জন্ম দেয়, তাহলে সেই স্ত্রীলোকটি সাতদিন ধরে অশুচি থাকবে
3. অষ্টম দিনে অবশ্যই শিশু পুত্রটিকে সুন্নত করতে হবে
4. তারপর তার রক্তক্ষয থেকে সে শুচি হবে 33 দিন পর
5. কিন্তু যদি স্ত্রীলোকটি এক শিশুকন্যার জন্ম দেয়, তাহলে তার মাসিক সমযের রক্তপাতের মতই দু সপ্তাহ ধরে সে অশুচি থাকবে
6. “শুচিকরণের সময় শেষ হলে একটি শিশু কন্যা বা পুত্রের নতুন প্রসূতি, সমাগম তাঁবুতে অবশ্যই বিশেষ ধরণের উত্সর্গ আনবে
7. যদি স্ত্রীলোকটি একটি মেষ দিতে অক্ষম হয় তবে সে দুটি ঘুঘু বা দুটি বাচ্চা পাযরা আনতে পারে
8. এবং সে তার রক্তক্ষযের থেকে শুচি হবে