তাবারনেকল ল্যাম্পের যত্ন
1. প্রভু মোশিকে বললেন,
2. “ইস্রায়েলের লোকদের আজ্ঞা দাও নিঙড়ানো অলিভ থেকে খাঁটি তেল তোমার কাছে আনতে
3. হারোণ প্রভুর সামনে সন্ধ্যা থেকে সকাল পর্য়ন্ত সমাগম তাঁবুর মধ্যে বাতি বালিয়ে রাখবে
4. প্রভুর সামনে খাঁটি সোনার বাতিস্তম্ভের ওপর রাখা বাতিগুলিকে হারোণ নিয়মিত বালিয়ে রাখবে
তাবুর রুটি
5. “মিহি ময়দা নাও এবং তা দিয়ে বারোটি রুটি সেঁকে নাও
6. প্রভুর সামনে সোনার টেবিলের ওপর সেগুলি দুটি সারিতে রাখো
7. প্রতি সারিতে কুন্দুরু ঢালবে
8. প্রতিটি শনিবারে নিয়মিতভাবে হারোণ প্রভুর সামনে রুটি সাজিযে রাখবে
9. ঐ রুটি হারোণ এবং তার ছেলেদের অধিকারে থাকবে
ব্লাসফেমির শাস্তি
10. একজন ইস্রায়েলীয় মহিলার একটি ছেলে ছিল, যার পিতা ছিল একদন মিশরীয
11. ইস্রায়েলীয় স্ত্রীলোকের সন্তানটি প্রভুর নামে নিন্দা করে অভিশাপ দিতে শুরু করলে লোকরা তাকে মোশির কাছে নিয়ে এল
12. লোকরা ছেলেটিকে গ্রেফতার করে প্রভুর স্পষ্ট আদেশের জন্য অপেক্ষা করল
13. “তখন প্রভু মোশিকে বললেন,
14. “যে অভিশাপ দিয়েছিল তাকে তাঁবুর বাইরে নিয়ে এসো
15. ইস্রায়েলের লোকদের বলো: যদি কোন ব্যক্তি তার ঈশ্বরকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই শাস্তি পাবে
16. যে কোন ব্যক্তি প্রভুর নামের বিরুদ্ধে কথা বললে সে অবশ্যই নিহত হবে
17. “যদি কোন ব্যক্তি অপর এক ব্যক্তিকে হত্যা করে তবে সে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে
18. কোন ব্যক্তি যদি কারো পশু হত্যা করে তবে সে তার জায়গায় আর একটি পশু দেবে
19. “কোন ব্যক্তি তার প্রতিবেশীকে আঘাত করলে ঠিক সেই ধরণের আঘাত দিয়ে লোকটিকে শাস্তি দিতে হবে
20. ভাঙ্গা হাড়ের বদলে ভাঙ্গা হাড়; চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত
21. সুতরাং যদি কোন ব্যক্তি এক প্রাণী হত্যা করে তাহলে ব্যক্তিকে অবশ্যই প্রাণীর জন্য ক্ষতিপূরণ দিতে হবে; কিন্তু যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে
22. “বিদেশীদের জন্য এবং তোমাদের নিজের দেশের লোকদের জন্য একইরকম অনুশাসন হবে
23. তখন মোশি ইস্রায়েলের লোকদের বলল, যে লোকটা তাঁবুর বাইরের জায়গায় অভিশাপ দিচ্ছিল তাকে নিয়ে এসো