নিরাময় কুষ্ঠ রোগীদের পরিষ্কার করার আচার
1. প্রভু মোশিকে বললেন,
2. “এখন যে নিয়মাবলী বলব সেগুলো আগে চর্মরোগ ছিল কিন্তু সুস্থ হয়েছে, এমন ব্যক্তিকে শুচি করার নিয়মাবলী
3. যাজক অবশ্যই শিবিরের বাইরে গিযে সেই ব্যক্তির চর্মরোগ সেরে গেছে কিনা তা দেখবে
4. লোকটি সুস্থ হয়ে থাকলে যাজক তাকে দুটি জীবন্ত শুচি পাখী, এক খণ্ড এরস বৃক্ষের কাঠ, এক টুকরো লাল কাপড় এবং একটি এসোব গাছ আনতে আদেশ করবে
5. তারপর যাজক অবশ্যই আদেশ দেবে মাটির পাত্রে জলের ঢেউযে একটি পাখীকে হত্যা করার জন্য
6. এবার অন্য যে পাখীটি বেঁচে আছে যাজক সেটার সাথে এরস বৃক্ষের কাঠের খণ্ড, লাল কাপড়ের টুকরো এবং এসোব গাছ নেবে
7. যে মানুষটির কুষ্ঠ রোগ হয়েছিল তার গায়ে সাতবার রক্তটা ছিটিয়ে দেবে
8. “তারপর লোকটি তার পোশাক পরিচ্ছদ ধুয়ে ফেলবে, তার মাথার সমস্ত চুল কামিযে ফেলবে এবং স্নান করে শুচি হবে
9. সাতদিনের দিন সে তার মাথা, দাড়ি এবং ভুরু অর্থাত্ তার সমস্ত চুল কামাবে
10. “অষ্টম দিনে, যে লোকটার চর্ম রোগ ছিল সে নিখুঁত দুটি মেষশাবক এবং একটি এক বছর বযসী স্ত্রী মেষশাবকও আনবে
11. শুচিকারী যাজক অবশ্যই যে লোকটি শুচি হচ্ছে তাকে এবং তার নৈবেদ্যগুলি সমাগম তাঁবুর প্রবেশ মুখে প্রভুর সামনে আনবে
12. যাজক পুরুষ মেষশাবকগুলির মধ্যে একটিকে দোষার্থক নৈবেদ্যরূপে উপহার দেবে
13. তারপর যে পবিত্র স্থানে তারা পাপ মোচনের নৈবেদ্য ও হোমবলির নৈবেদ্য বলি দেয়, সেই স্থানেই যাজক পুরুষ মেষশাবকটিকে বলি দেবে
14. “দোষ মোচনের নৈবেদ্যর রক্ত নিয়ে যাজক এই রক্তের কিছুটা রক্ত যে লোকটিকে শুচি করা হচ্ছে তার ডান কানের লতিতে, কিছুটা রক্ত তার ডান হাতের বুড়ো আঙুলে এবং কিছুা রক্ত সেই লোকের ডান পাযের বুড়ো আঙুলে লাগিয়ে দেবে
15. যাজক সেই এক লোগ তেলের কিছুটা নিয়ে তা বাঁ হাতের তালুতে ঢালবে
16. তারপর যাজক ডান হাতের আঙুল বাঁ হাতে রাখা তেলের মধ্যে ডুবিয়ে প্রভুর সামনে সাতবার তেলের কিছুটা ছিটিয়ে দেবে
17. আর হাতের তালুর কিছুটা তেল যে মানুষটিকে শুচি করা হচ্ছে তার ওপর ঢেলে দেবে
18. লোকটিকে শুচি করার জন্য যাজক হাতের তালুতে পড়ে থাকা বাকি তেলটুকু লোকটির মাথায় দেবে
19. “তারপর যাজক লোকটিকে শুচি করার জন্য প্রাযশ্চিত্ত হিসাবে পাপ মোচনের নৈবেদ্যটিকে উত্সর্গ করবে
20. তারপর যাজক বেদীর ওপর হোমবলির নৈবেদ্য এবং শস্য নৈবেদ্য উত্সর্গ করবে
21. “কিন্তু যদি লোকটি গরীব হয় এবং ঐ সমস্ত নৈবেদ্য দানে অক্ষম হয় তাহলে সে দোষার্থক নৈবেদ্যর জন্য একটি পুরুষ মেষশাবক আনবে
22. এবং সঙ্গতি অনুসারে আনবে দুটো ঘুঘু বা দুটি বাচ্চা পাযরা; যার একটি হবে পাপ মোচনের নৈবেদ্য এবং অন্যটি হবে হোমবলির নৈবেদ্য
23. “আট দিনের দিন লোকটি শুচি হবার জন্য সমাগম তাঁবুর প্রবেশ মুখে প্রভুর সামনে ইস্রায়েলেজকের কাছে ঐ জিনিসগুলি আনবে
24. দোষার্থক নৈবেদ্যর মেষশাবক এবং তেল নিয়ে যাজক তা প্রভুর সামনে দোলনীয় নৈবেদ্য হিসেবে উত্সর্গ করবে
25. তারপর লোকটিকে শুচি করার জন্য দোষার্থক নৈবেদ্যর মেষশাবকটিকে হত্যা করে যাজক এই রক্তের কিছুটা লোকটির ডান কানের লতিতে দেবে, কিছুটা তার ডান হাতের বুড়ো আঙূলে এবং কিছুটা রক্ত তার ডান পাযের বুড়ো আঙুলে লেপে দেবে
26. যাজক সেই তেলের কিছুটা তার বাঁ হাতের তালুতে ঢালবে
27. তার বাঁ হাতে যে তেল রযেছে, তার ওপর যাজক তার ডান হাতের আঙুল দিয়ে প্রভুর সামনে সাতবার এই তেল ছিটিয়ে দেবে
28. তারপর যাজক তার হাতের কিছুটা তেল পাপমোচনের বলির রক্ত যেখানে লাগিয়েছিল সেইসব জায়গায় লাগিয়ে দেবে অর্থাত্ যে মানুষটি শুচি হচ্ছে তার ডান কানের লতিতে, ডান হাতের বুড়ো আঙুলে এবং ডান পাযের বুড়ো আঙুলে দেবে
29. এইভাবে যাজক প্রভুর সামনে লোকটিকে পবিত্র করবে
30. “তারপর যাজক নৈবেদ্য হিসাবে দেওয়া ঘুঘুগুলোর একটি বা বাচ্চা পাযরাগুলোর একটি উত্সর্গ করবে
31. অর্থাত্ সঙ্গতি অনুসারে সে শস্য নৈবেদ্যর সাথে পাখিগুলোর মধ্যে একটাকে উত্সর্গ করবে পাপমোচনের বলি হিসেবে, আর একটিকে উত্সর্গ করবে হোমবলির নৈবেদ্য হিসেবে.
32. শুদ্ধ হওয়ার জন্য যে সমস্ত মানুষ নিয়মিত নৈবেদ্য সম্প্রদানে অপারগ, চর্মরোগ থেকে সেরে ওঠার পর শুচি হবার জন্য ঐ নিয়মাবলী তাদের জন্যই নির্দিষ্ট
কুষ্ঠের ঘর সম্পর্কিত আইন
33. প্রভু মোশি এবং হারোণকে আরও বললেন,
34. “আমি তোমাদের অধিকার করার জন্য যে কনান দেশ দিয়ে দিয়েছি সেই দেশে তোমরা প্রবেশ করলে আমি কোন লোকের বাড়ীতে ছত্রাক উত্পন্ন করতে পারি
35. এরকম হলে সেই বাড়ীটির মালিক অবশ্যই ইস্রায়েলেজকের কাছে আসবে এবং বলবে, “আমার বাড়ীতে আমি ছত্রাকের মত কিছু দেখছি
36. “যাজক বাড়ীতে ঢুকে ছত্রাক পরীক্ষা করার আগে বাড়ী থেকে সবকিছু বাইরে বের করার জন্য আদেশ দেবে
37. যাজক পরীক্ষা করে যদি দেখে যে বাড়ির দেওয়ালগুলির ওপরকার ছত্রাক সবুজ অথবা লাল রঙের এবং তা দেওয়ালের গায়ে গর্ত করেছে,
38. তাহলে যাজক অবশ্যই বাড়ীর বাইরে আসবে এবং সাত দিনের জন্য বাড়ীটিতে তালা লাগাবে
39. “সপ্তম দিনে যাজক ফিরে এসে বাড়ীটিকে পরীক্ষা করবে
40. তাহলে যাজক ছত্রাক জড়ানো পাথরের টুকরোগুলোকে টেনে বের করার এবং লোকদের সেগুলিকে ছুঁড়ে ফেলে দেওয়ার আদেশ দেবে
41. তারপর যাজক গোটা বাড়ীটির ভেতরটা চ্ছেে ফেলার আদেশ দেবে
42. তারপর সেই লোকটি দেওয়ালগুলোর ওপর নতুন পাথর বসাবে এবং নতুন প্রলেপ দিয়ে দেওয়ালগুলো ঢেকে দেবে
43. “যদি পুরানো প্রলেপ চ্ছেে ফেলে নতুন পাথর ও প্রলেপ লাগানোর পর ঐ বাড়ীটিতে আবার ছত্রাক দেখা দেয়,
44. তখন যাজক আবার আসবে এবং বাড়ীটিকে পরীক্ষা করবে
45. সেই ব্যক্তি অবশ্যই বাড়ীটিকে ভেঙ্গে ফেলবে
46. বাড়ীটি যখন তালাবন্ধ, সেই সময় যদি কোনো ব্যক্তি ঐ বাড়ীর মধ্যে ইস্রায়েলেয, তবে সে সন্ধ্যা পর্য়ন্ত অশুচি থাকবে
47. যদি কোনো ব্যক্তি সেই বাড়ীর মধ্যে খাওয়া-দাওয়া করে অথবা সেখানে শোয, তাহলে সেই ব্যক্তি অবশ্যই তার কাপড়-চোপড় ধোবে
48. “বাড়ীতে নতুন পাথর এবং প্রলেপ লাগানোর পর যাজক অবশ্যই বাড়ীটিকে পরীক্ষা করবে
49. “তখন বাড়ীটিকে শুচি করার জন্য যাজক অবশ্যই দুটি পাখি, এক খণ্ড এরস কাঠ, এক টুকরো লাল কাপড় এবং একটি এসোব গাছ নেবে
50. মাটির বড় পাত্রে জলের স্রোতের মধ্যে যাজক একটি পাখীকে হত্যা করবে
51. তারপর যাজক এরস কাঠ, এসোব গাছ, লাল কাপড়ের খণ্ড ও জীবন্ত পাখীটিকে নেবে এবং জলের স্রোতে হত্যা করা পাখীর রক্তে যাজক ঐসব জিনিস ডোবাবে
52. যাজক ঐ সব জিনিস ব্যবহার করে বাড়ীটিকে এইভাবে শুচি করবে
53. যাজক শহরের বাইরে একটি ফাঁকা জায়গায় ইস্রায়েলেবে এবং জীবন্ত পাখীটিকে ছেড়ে দেবে
54. এ সমস্তই হল যে কোন সংক্রামক কুষ্ঠ রোগের
55. কাপড়-চোপড় অথবা বাড়ীর মধ্যেকার অংশে লাগা ছত্রাকের নিয়মাবলী
56. এগুলো চামড়ার ওপরকার ফোঁড়া, খোস-পাঁচড়া বা দগ্দগে দাগের নিয়মকানুন
57. এই সমস্ত নিয়ম ব্যাখ্য়া করে কোন্ জিনিসগুলি শুচি এবং কোন্ জিনিসগুলি অশুচি